২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেটফ্লিক্স নির্বাহীর সঙ্গে শাহরুখ-আমিরের ‘খানস্ট্যাস্টিক’ আড্ডা

মার্কিন বিনোদন প্রতিষ্ঠান নেটফ্লিক্স-এর নির্বাহী প্রধান রিড হেস্টিংস-এর সঙ্গে সম্প্রতি এক আড্ডায় মেতে উঠেছিলেন হিন্দি সিনেমার দুই শীর্ষ তারকা আমির খান ও শাহরুখ খান।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2017, 07:09 PM

Updated : 11 Apr 2022, 11:11 PM

কিছুদিন আগেই ঘাড় ব্যথার জন্য শল্যবিদদের ছুরি-কাঁচির নিচে শুয়েছিলেন শাহরুখ। আর ঠিক তার দু’দিন পরেই আমির খানের সঙ্গে নেটফ্লিক্স প্রধানের সঙ্গে আড্ডায় মেতে উঠলেন তিনি। ওই আড্ডার একটি ছবিও প্রকাশ করেছেন তিনি, যেখানে নেটফ্লিক্স কর্মকর্তা ও আমিরের সঙ্গে ব্যান্ডেজ বাঁধা হাতেই হাসিমুখে দাঁড়িয়ে আছেন তিনি।

টুইটারে এ ব্যাপারে তিনি লিখেছেন, “ধন্যবাদ রিড হেস্টিংস, টেড সারান্ডস এবং আমার বন্ধু আমিরকে তার রুটিন ভেঙে আমার সঙ্গে দেখা করার জন্য।”

রিড হেস্টিংস আরেক টুইটে লিখেন, “শনিবারের রাতটা কাটলো একদম ‘খানস্ট্যাস্টিক’!”

নেটফ্লিক্স নির্বাহীর সঙ্গে দুই খানের এই সাক্ষাতকে অনেকেই ধরে নিচ্ছেন ভবিষ্যতে তাদের একত্রে কাজ করার সংকেত হিসেবে। শাহরুখ খান-এর প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজের সঙ্গে অবশ্য এরমধ্যেই নেটফ্লিক্সের ব্যবসায়িক একটি চুক্তি সম্পন্ন হয়েছে। এই চুক্তি অনুযায়ী এই প্রতিষ্ঠানের সব ছবি নেটফ্লিক্সের সাড়ে আট কোটির বেশি গ্রাহক বিশ্বব্যাপি দেখতে পাবে।