২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুইশ কোটির পথে ‘জলি এলএলবি-টু’!

অক্ষয় কুমার মানেই ব্যবসাসফল ছবি! কথাটি তিনি আবারও প্রমাণ করে দিলেন ‘জলি এলএল বি-টু’ দিয়ে। একশ কোটির ঘর ছাড়িয়ে দু’শ কোটির পথে রয়েছে এই কোর্টরুম কমেডি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2017, 08:39 PM

Updated : 11 Apr 2022, 11:09 PM

এখনও অব্দি এ বছরের সবচেয়ে বড় হিট ‘জলি এলএল বি- টু’। এই সিরিজের প্রথম কিস্তি ‘জলি এলএলবি’ যেখানে গুটিয়ে গিয়েছিলো ৩২ কোটি রুপিতেই সেখানে দ্বিতীয় কিস্তি এখন আয় করতে চলেছে দু’শ কোটি রূপি! একেই বোধহয় বলে অক্ষয়ের জাদু!

হিন্দুস্তান টাইমস বলছে, ভারতে একমাসে প্রায় ১১৪ কোটির উপরে আয় করেছে সুভাষ কাপুরের এই ছবি। গত সপ্তাহ শেষে ছবিটি আয় করেছে আরও দেড় কোটি রুপি। তবে বিশ্বব্যাপী ব্যবসার হিসেবে আয়ের অঙ্ক ছুঁয়েছে ১৯৩ কোটি ৭৩ লাখ রুপি।

বক্স অফিস বিশেষজ্ঞ তরণ আদর্শ টুইট পোস্টে লিখেছেন, “ভালো ছবির জয় হবেই।”

মূলত ‘জলি এলএলবি-টু’-র শক্তিশালী দিকটি হলো এর গল্প। তাই, মাত্র ৪৫ কোটি রুপিতে নির্মিত এ ছবিটি সহজেই উঠিয়ে নিয়েছে মূলধন। আর ছবির লাভের অংশ থেকে অক্ষয় পেয়েছেন অতিরিক্তি ৫৪ কোটি রুপি!