‘অধিকার হঠাৎ করেই অর্জিত হয় না’
সমাজের প্রতিটি ক্ষেত্রের মত বিনোদন জগতে নারীর ক্ষমতায়ন কতটুকু অর্জিত হয়েছে সেই প্রশ্নই এই বিশেষ দিনে নারী শিল্পীদের কাছেও রেখেছিলো গ্লিটজ।
মেধা ও যোগ্যতার ভিত্তিতে মিডিয়ায় নারীরা বেশ ভালো অবস্থানে রয়েছেন বলে বিশ্বাস করেন সঙ্গীতশিল্পী দিলশাদ নাহার কনা।
গ্লিটজকে তিনি বলেন,“আমার অবস্থান থেকে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের মিডিয়ায় নারীদের অধিকার অনেকাংশেই অর্জিত হয়েছে। কারন এখনকার সময়ে কাজ করে অনেকেই আমার মত সফলতা পেয়েছেন। আমাদের সঙ্গীতের ক্ষেত্রে যদি বলি তাহলে এখানে পুরুষতান্ত্রিকতা একেবারেই নেই বললেই চলে। গানের ক্ষেত্রে নারীরা তাদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে যথেষ্ট ভালো অবস্থানে রয়েছেন।”
ছবি: তানজিল আহমেদ জনি
কিন্তু এখনও মিডিয়ার নারীদেরকে নাকি নিরাপত্তাহীনতায় ভুগতে হয়। এমনটাই দাবী করলেন টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী অহনা রহমান।
ছবি: তানজিল আহমেদ জনি
তিনি আরো বলেন,“মিডিয়ায় কাজের ক্ষেত্রে আমাদের পুরুষ সহকর্মীদের দৃষ্টিভঙ্গী তাদের নারী সহকর্মীদের ঘিরে যথেষ্ট ইতিবাচক। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে যতই পুরুষের সঙ্গে কাজ করে যাই না কেন কিন্তু মনের ভিতরে একটা ভয় সব সময়ই থাকে। কারন আমরা পুরুষশাষিত সমাজেই বসবাস করি। যদিও আমাদের মিডিয়ায় নারীদের অধিকার অনেকাংশেই অর্জিত হয়েছে কিন্তু মনের ভিতরের সেই ভয়টা এখনও দূর হয়নি। সেক্ষেত্রে নারী দিবসের সফলতা কতটুকু হলো? যেদিন আমাদের মনের এই ভয়টা দূর হবে সেদিনই হবে আমাদের জন্য নারী দিবস।”
ছবি: তানজিল আহমেদ জনি
গ্লিটজকে তিনি বলেন,“আমার কাছে হয় এখন যে সব দিবসগুলো পালিত হয় এগুলো এক সময় প্রয়োজন ছিলো। নারীদের জন্য একটি দিবস রয়েছে তা মনে করিয়ে দেওয়া দরকার,আমি মূলত সেই সময়টার কথা বলছি। কিন্তু এখনকার দিনে এসে মনে হয় নারীদের জন্য একটি দিবস, বাবা ও মায়ের জন্য একটি দিবস ইত্যাদি এগুলো মূলত আয়োজন করার মত। আমি কখনোই এমন কোনো দিবস আলাদাভাবে পালন করি না।”
তিনি আরো বলেন,“আমার কাছে নারী অধিকারের জন্য নারী দিবস পালন করাটা উল্টো মনে হয়। আমরা বলবো সমঅধিকার আবার নারীদের জন্য আলাদা একটি দিবস পালন করবো সেটা আমার কাছে একটু অবাক লাগে। কোনো পুরুষ দিবস তো নেই। তাই আলাদা করে নারী দিবস কেন চাইবো?সমঅধিকারের কথা বললে সেখানে আসবে মানুষ। তাই মানুষ দিবস বলে কোনো দিবস থাকতে পারে। তবে নারী দিবস পালন করাকে নিয়ে আমার কোনো আপত্তি নেই কিন্তু এটাকে ঘিরে আমার কোনো আলাদা আবেগ নেই।”
তবে মিডিয়ায় নারীর ক্ষমতায়নের জন্য নিজেদের সোচ্চার হওয়া উচিত। এমনটাই বিশ্বাস করেন মডেল ও অভিনেত্রী দোয়েল।
দোয়েলের ছবি তার ফেইসবুক থেকে সংগ্রহ করা হযেছে।
তিনি আরো বলেন,“আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কোনো অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে হয়। একটি পর্যায়ে এসেই সেই অধিকার প্রতিষ্ঠিত হয়। কেবলমাত্র ঘরে বসে থাকলেই কোনো অধিকার অর্জন করা যায় না। নারীকে তার অধিকার প্রতিষ্ঠা করতে হলে সর্বপ্রথম তাকেই এগিয়ে আসতে হবে। শুধু মিডিয়ার ক্ষেত্রেই নয় বরং সকল ক্ষেত্রে। তবে আমাদের মিডিয়ায় নারীর ব্যক্তি স্বাধীনতা, নারীর প্রতি সম্মাণ প্রদর্শন ও নারীর প্রতি দৃষ্টিভঙ্গীর জায়গাটা আগের তুলনায় অনেক ভালো। এক্ষেত্রে আমরা নারীরা যদি আরো বেশি নিজেদের অবস্থান থেকে সচেতন ও দায়িত্ববান হয়ে উঠি তাহলে এই অবস্থার আরো অনেক বেশি উন্নতি হবে। এই কাজটি আমাদের সকল মিডিয়ায় কর্মরত নারীদের সম্মিলিতভাবেই করতে হবে। কাজের ক্ষেত্রে নিজের ব্যক্তিত্ব ধরে রেখে যদি কোনো নারী কাজ করেন তাহলে তার অধিকার অর্জন ও মর্যাদার জায়গার ভিত্তি অবশ্যই মজবুত হবেই।”
