২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

করণকে অভিনন্দন জানাননি শাহরুখ

সারোগেশনের মাধ্যমে ‘যশ’ ও ‘রুহি’ নামের এক ছেলে ও মেয়ে সন্তানের বাবা হওয়া করণ জোহরকে এখনও পর্যন্ত কোনো শুভেচ্ছাবার্তা জানাননি শাহরুখ!

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2017, 06:20 PM

Updated : 11 Apr 2022, 11:08 PM

করণ জোহর ও শাহরুখ খান যে পুরনো বন্ধু এ কথা সবাই জানেন। করণ জোহরের পরিচালনায় ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গম’ সহ অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন শাহরুখ খান। এ মুহূর্তে কৃত্রিম পদ্ধতিতে সন্তানের বাবা হয়ে আলোচনায় রয়েছেন করণ জোহর। বলিউডের প্রায় সব তারকাই অভিনন্দন জানিয়েছেন করণকে। কিন্তু বন্ধু শাহরুখ খানের কাছ থেকে এখনো আসেনি কোনো অভিনন্দন বার্তা! কি সেই কারণ? জানালেন শাহরুখ নিজেই!

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, সম্প্রতি জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার মনিশ মালহোত্রার নকশা করা পোশাকে ‘মিজওয়ান চ্যারিটি ফ্যাশন শো’-র মঞ্চে হেঁটেছেন শাহরুখ। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি বলেন, “করণ জোহরের বাবা হওয়ার খবরে আমি খুবই আনন্দিত। তবে আমি মনে করি এ সময়টি খুবই স্পর্শকাতর তার জন্য তাকে আমাদের প্রাইভেসি দেয়া উচিত। আমি নিজে এমন একটি অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছি তাই আমি জানি করণের এখন কেমন লাগছে।”

শাহরুখ আরও বলেন, “আমি করণের এ সিদ্ধান্তকে সম্মান জানাই। সকলেই উচত সেটিই করা। এ মুহূর্তে তাকে ঘটা করে অভিনন্দন জানানোর চেয়ে মানসিকভাবে তাকে সমর্থন করাটা বেশি জরুরি বলে আমি মনে করি।”

বছর তিনেক আগে একই পদ্ধতিতে আব্রাহাম নামের একটি সন্তানের জন্ম দিয়েছেন শাহরুখ। এর আগে আমির খান, কিরন রাও সহ অনেক তারকাই সারোগেশনের মাধ্যমে সন্তানের অভিভাবক হয়েছেন।

পুরনো খবর:

সারোগেসির মাধ্যমে জমজ সন্তানের বাবা হলেন করণ জোহর