বিয়ের পিঁড়িতে নীল নিতিন মুকেশ
বিয়ের পিঁড়িতে বসলেন বলিউডের সুদর্শন নায়ক নীল নিতিন মুকেশ।
৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার ভারতের উদয়পুরে জমকালো আয়োজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বলিউড তারকা নীল নিতিন মুকেশ। তিন দিনের বিরাট আয়োজনে ছিলো হলুদ, মেহেদী ও সংগীত। এছাড়া প্রায় পাঁচশ অতিথির উপস্থিতিতে সম্পন্ন হয়েছে বিয়ের আয়োজন । পাত্রী রুক্মিনী সাহাই মিডিয়ার সঙ্গে জড়িত কেউ নন।
বিয়ের সাজে মেরুন রঙের পাঞ্জাবীতে নীলকে দেখতে লাগছিলো অপূর্ব। অন্যদিকে কনের বেশে লাল লেহেঙ্গায় রুক্মিনী ছিলেন অনবদ্য। জাঁকজমকপূর্ণ এ বিয়ের অনুষ্ঠানটিকে এরইমধ্যে বলিউডের অন্যতম ব্যববহুল বিয়ে হিসেবে অবহিত করছেন অনেকেই।
অনুষ্ঠানে বলিউড তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন অভিনেতা ঋষি কাপুর ও রাজীব কাপুর এবং প্রয়াত প্রযোজক যশ রাজ চোপড়ার স্ত্রী পামেলা। ১৭ ফ্রেব্রুয়ারি মুম্বাইতে বিবাহোত্তর সংবর্ধনায় আমন্ত্রন করা হয়েছে বলিউডের নামী-দামী তারকাদের।
