২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জুটি বাঁধছেন আলিয়া ভাট-রনবীর সিং

দুজনকে একত্রে দেখা গিয়েছে ট্রাভেল এজেন্সির একটি বিজ্ঞাপনে। দারুণ জনপ্রিয় সেই বিজ্ঞাপনের পর এবার বড় পর্দায় জুটি বাঁধছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রনবীর সিং ও আলিয়া ভাট। যোয়া আক্তারের পরবর্তী সিনেমায় দুজনকে একসাথে দেখা যাবে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2017, 08:57 PM

Updated : 11 Apr 2022, 10:58 PM

ইন্ডিয়া টুডে জনায়, যোয়ার ‘গল্লি বয়’ সিনেমাতে কাজ করতে যাচ্ছেন রনবীর-আলিয়া জুটি। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে আলিয়া এই সিনেমাতে কাজের ব্যাপারে নিজের ইচ্ছার কথা জানিয়েছিলেন, “আমি অবশ্যই যোয়ার সিনেমায় রনবীরের সাথে কাজ করতে চাইবো !”

এই প্রথমবারেরর মতো যোয়ার পরিচালনায় কাজ করবেন আলিয়া। রনবীর অবশ্য ‘দিল ধড়কনে দো’ তে যোয়ার নির্দেশনায় কাজ করেছেন। কিছুদিন আগে অবশ্য গুঞ্জন উঠেছিল, রনবীরের জায়গায় বরুন ধাওয়ানকে নিচ্ছেন যোয়া। তবে শেষ পর্যন্ত রনবীরকেই দেখা যাবে সিনেমায়।

মুম্বাইয়ের ‘স্ট্রিট র‌্যাপার’দের নিয়েই গড়ে উঠেছে ‘গল্লি বয়’ সিনেমার কাহিনি। এই বছরের নভেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। বর্তমানে সঞ্জয় লীলা বানসালির ‘পদ্মাবতী’-এর শুটিং করছেন রনবীর। অন্যদিকে ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’ নিয়ে বক্স অফিস মাতানোর অপেক্ষায় আছেন আলিয়া।