অভিনয়ে আসছেন মাইকেল জ্যাকসনের মেয়ে!
অভিনেত্রী হিসেবে অভিষিক্ত হতে যাচ্ছেন পপতারকা মাইকেল জ্যাকসনের মেয়ে প্যারিস জ্যাকসন!
বাবার মতো গান দিয়ে নয় বরং অভিনেত্রী হিসেবেই আবির্ভূত হতে যাচ্ছেন মাইকেল জ্যাকসন তনয়া প্যারিস জ্যাকসন।
ইঅনলাইন ডটকম বলছে, জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘স্টার’-এ র্যাচেল ওয়েলস চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন ১৮ বছর বয়সী প্যারিস জ্যাকসন। এতে কমবয়সী, সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত এক মেয়ের চরিত্রে দেখা যাবে তাকে।
লি ডেমিয়েন পরিচালিত এ সিরিজের প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন কুইন লতিফা, বেঞ্জামিন ব্র্যাট, জুড ডিমোরেস্ট, ব্রিটনি ও’গ্র্যাডি, রায়ান ডেসটিনি, এমি স্কট, কুইন্সি ব্রাউন প্রমুখ।
কিছুদিন আগেই মাইকেল জ্যাকসনের চরিত্রে শ্বেতাঙ্গ অভিনেতার অভিনয় নিয়ে প্রতিবাদ জানিয়ে সংবাদ শিরোনাম হয়েছিলেন প্যারিস।এছাড়া, রোলিং স্টোন্সকে দেওয়া সাক্ষাৎকারে তার বাবাকে ‘খুন’ করা হয়েছিল বলেও দাবি করেন তিনি।
