স্ক্রিন অ্যাকটরস গ্লিড অ্যাওয়ার্ডস মাতালো ‘ফেন্সেস’
‘স্ক্রিন অ্যাকটরস গিল্ড’ পুরস্কার ২০১৭ এর আসর মাতালো ‘ফেন্সেস’, ‘হিডেন ফিগারস’ ও টিভি সিরিজ ‘দ্য ক্রাউন’।
সেরা ছবির ক্যাটাগরিতে ‘হিডেন ফিগারস’ জয়ী হলেও সেরা অভিনেতা ও সেরা পার্শ্ব-অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছে ‘ফেন্সেস’-এর অভিনেতা ডেনজেল ওয়াশিংটন ও ভায়োলা ডেভিস। সেরা অ্যাকশন ছবি হিসেবে পুরস্কৃত হয়েছে মেল গিবসন পরিচালিত ‘হ্যাকস রিজ’।
অন্যদিকে সেরা অভিনেত্রীর মুকুট জয় করেছেন ‘লা লা ল্যান্ড’-এর এমা স্টোন এবং সেরা পার্শ্ব-অভিনেতা হয়েছেন ‘মুনলাইট’-এর মাহেরশেরা আলী।
টিভি সিরিজ (ড্রামা) বিভাগে জয়ী হয়েছে ‘স্ট্রেঞ্জার থিংস’, কমেডি সিরিজ বিভাগে ‘অরেঞ্জ ইজ দ্য নিউ ব্ল্যাক’ ও অ্যাকশন বিভাগে ‘গেইম অফ থ্রোন্স’ জিতে নিয়েছে সেরা সিরিজের পুরস্কার।
স্বল্প-দৈর্ঘ্য টিভি সিরিজ বিভাগে সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছে ‘অল দ্য ওয়ে’র ব্রায়ান ক্র্যান্সটন ও সেরা অভিনেত্রীর মুকুট জয় করলেন ‘পিপল ভি.ও.জে সিম্পসন : আমেরিকান ক্রাইম স্টোরি’-র সারা পলসন।
ড্রামা সিরিজ বিভাগে সেরা অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছে ‘দ্য ক্রাউন’ খ্যাত অভিনেতা জন লিথগও ও অভিনেত্রী ক্ল্যারি ফয়। কমেডি সিরিজ বিভাগে সেরা অভিনেতার মকুট জয় করেছেন ‘শেইমলেস’ খ্যাত উইলিয়াম এইচ. ম্যাসি ও সেরা অভিনেত্রী ‘ভিপ’ খ্যাত জুলিয়া লুইস-ড্রেইফাস।
অুনষ্ঠানের অন্যতম আলোচিত ঘটনা ছিলো ডোনাল্ড ট্রাম্পের সাত মুসলিম দেশের নাগরিকদের ভিসা নিষিদ্ধকরণের বিতর্কিত সিদ্ধান্তের বিরুদ্ধে তারকাদের প্রতিবাদ।
