‘টিউবলাইট’ সেটে শাহরুখ-সালমান!
১৯৯৫ সালে ‘করণ-অর্জুন’ ছবিতে একসঙ্গে অভিনয় করে বাজিমাত করেছিলেন শাহরুখ ও সালমান খান। দীর্ঘদিন পর আবারো এক সিনেমোয় দেখা গেলো এই দুজনকে।
কবির খান পরিচালিত ‘টিউবলাইট’ সিনেমায় একসঙ্গে দেখা যাবে শাহরুখ ও সালমানকে। এ খবর শোনা গিয়েছিলো আগেই। এবারে শুটিং সেটে এ দুই তারকার উপস্থিতি নিয়ে উচ্ছ্বসিত ছবির পরিচালক কবির খান তার অনুভূতির কথা জানালেন টুইটার পোস্টের মাধ্যমে।
দুই নায়ককে একপর্দায় বন্দি করতে পেরে আনন্দিত পরিচালক কবির খান লিখেছেন, “আমার করণ-অর্জুন চলে এসেছে। আকাশের হৃদয় ভেদ করে চলে এসেছে তারা!”
‘টিউবলাইট’ সেটে তাদের হাস্যোজ্জ্বল উপস্থিতি ও বন্ধুত্বের সুন্দর সম্পর্ক মুগ্ধ করেছে সবাইকে। ১৯৬২ সালের ইন্দো-চীন যুদ্ধের পটভূমিকে কেন্দ্র করে নির্মিত ‘টিউবলাইট’ সিনেমাটি মুক্তি পাবে ২৬ জুলাই।
