‘কোয়ান্টিকো’র সেটে আহত হলেন প্রিয়াঙ্কা
টিভি সিরিয়াল ‘কোয়ান্টিকো’র দ্বিতীয় কিস্তির শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। এতে মাথায় আঘাত পেয়েছেন এ অভিনেত্রী।
সম্প্রতি গোল্ডেন গ্লোব-এর আসর মাতিয়ে আসা এই ভারতীয় অভিনেত্রী কিছুদিন আগেই শুরু করেছেন মার্কিন টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র দ্বিতীয় কিস্তির দৃশ্যধারনের কাজ। শুটিং চলাকালে একটি অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে পিছলে পড়ে যান প্রিয়াঙ্কা। এর ফলে মাথায় আঘাত পান তিনি।
প্রিয়াঙ্কার মুখপাত্র এ ঘটনাটি নিশ্চিত করে বলেছেনে, “রাতের বেলা শুটিং সেটে একটি ছোট দুর্ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন প্রিয়াঙ্কা। তাকে তখনই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ মুহূর্তে তার অবস্থা তেমন গুরুতর কিছু নয়। ডাক্তারের পরামর্শে তিনি এখন বাড়িতে বিশ্রাম নিচ্ছেন। কিছুদিন পরেই আবার কাজে ফিরতে পারবেন।”
প্রিয়াঙ্কার কারণে ‘কোয়ান্টিকোর’র শুটিং বন্ধ থাকবে কিনা না তা নিশ্চিতভাবে জানা যায়নি। জানুয়ারির ২৪ তারিখে এ টিভি সিরিজটি সম্প্রচারিত হবে ‘স্টার ওয়ার্ল্ড’ ও ‘স্টার ওয়ার্ল্ড এইচডি’তে।
