২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘শাহরুখ সত্যিকারের অভিনেতা, সালমান একশটের নায়ক’

শাহরুখ, সালমান এবং আমির- হিন্দি সিনেমার তিন খানের সঙ্গে পর্দা ভাগাভাগির অভিজ্ঞতা রয়েছে তার। এবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেতা নওয়াজ উদ্দিন সিদ্দিকি জানালেন এই তারকাদের নিয়ে তার মূল্যায়ণ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2017, 04:33 PM

Updated : 11 Apr 2022, 10:48 PM

শাহরুখ খান-এর সঙ্গে নওয়াজ উদ্দিনকে দেখা যাবে মুক্তি প্রতিক্ষীত সিনেমা ‘রইস’-এ।

সিনেমায় তার সঙ্গে অভিনয়ের প্রসঙ্গে নওয়াজ বলেন, “যেহেতু শাহরুখ ভাই থিয়েটার থেকে এসেছেন, যতোক্ষণ অব্দি দৃশ্য ভালোভাবে ধারন না করা হচ্ছে, ততক্ষণ তিনি ঠিকভাবে নিজেকে তুলে ধরতে পারেন না। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা একজন সত্যিকারের অভিনেতার সঙ্গে কাজ করার মতোই।”

এআইবি (অল ইন্ডিয়া বাকচোদ, কৌতুকাভিনেতাদের একটি সংগঠন) আয়োজিত ওই সাক্ষাৎকারে ‘হারামখোর’-এর এই অভিনেতা বলেন সালমান খানকে নিয়েও। সালমান খান-এর সঙ্গে ‘বজরঙ্গী ভাইজান’-এ অভিনয় করেছিলেন তিনি।

তিনি বলেন, “সালমান একটি দৃশ্যে অভিনয় করলে দ্বিতীয়বার আর ওই দৃ্শ্য ধারন করা যাবেনা। ভাইজান দ্বিতীয়বার ওই দৃশ্যের শুটিং কখনোই করবেন না। তিনি একশটের নায়ক।”

শাহরুখ আর সালমান ছাড়াও, ২০১২ সালের সিনেমা ‘তালাশ’-এ আমির খান-এর সঙ্গে অভিনয় করেছিলেন তিনি।