২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যায়াম করতে গিয়ে চোট পেলেন আদিত্য

কষ্ট না করলে কেষ্ট মেলে না। আর তাইতো, সিক্স প্যাক বা এইট প্যাক অ্যাবস বানাতে রাতদিন ব্যায়ামাগারে ঘাম ছোটান হিন্দি সিনেমার বড় বড় তারকারা। আদিত্য রয় কাপুরও তার ব্যাতিক্রম নন। তবে সম্প্রতি, শারীরিক কসরত করতে গিয়ে পিঠের মাংসপেশীতে চোট পেয়েছেন তিনি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2017, 08:25 PM

Updated : 11 Apr 2022, 10:45 PM

টাইমস অফ ইন্ডিয়া বলছে, কঠিন এক কসরৎ করতে গিয়ে পিঠের মাংসপেশিতে প্রচণ্ড চোট পেয়েছেন আদিত্য। সঙ্গে সঙ্গেই তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। এখন বিশ্রামে আছেন তিনি।

এদিকে, তার অভিনীত নতুন সিনেমা ‘ওকে জানু’ মুক্তির বাকি আছে আর মোটে নয়দিন। এমন সময়ে এই দুর্ঘটনা সিনেমার প্রচারে বিরূপ প্রভাব ফেলবে বৈকি।

তবে আদিত্য ভক্তদের দুশ্চিন্তার কিছু নেই। ফিজিওথেরাপির বদৌলতে দ্রুতই সেরে উঠছেন তিনি।