২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনের অর্জন

‘চিটাগাং এন্টারটেইনমেনন্ট অ্যাওয়ার্ড ২০১৬’-র সেরা সংগীত পরিচালক সম্মাননা পেলেন শিল্পী রাজন সাহা।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2017, 10:12 PM

Updated : 11 Apr 2022, 10:43 PM

২৩ ডিসেম্বর চট্টগ্রাম মিডিয়া ক্লাবের আয়োজনে ‘চিটাগাং এন্টারটেইনমেনন্ট অ্যাওয়ার্ড ২০১৬’-র সেরা সংগীত পরিচালক হিসেবে এই সম্মাননা পান। এ প্রসঙ্গে রাজন সাহা বলেন, ‘সবাই কাজের স্বীকৃতি চায়। এ ধরনের স্বীকৃতি আমাকে অনুপ্রেরণা দেয়।’

বর্তমানে রাজন বেশ কয়েকটি গানের অ্যালবামের সুর ও সংগীত পরিচালনার কাজ নিয়ে ব্যস্ত আছেন। এ বছরেই প্রকাশ পাবে তার সুর ও সংগীত পরিচালনায় খ্যাতিমান শিল্পীদের নিয়ে অ্যালবাম ‘চন্দ্রগ্রাস’। এ অ্যালবামের গানগুলোতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের সুবীর নন্দী, সালাউদ্দিন আহমেদ, কুমার বিশ্বজিত, ফাহমিদা নবী,  ফেরদৌস আরা এবং কলকাতার রাঘব চট্টোপাধ্যায়, মনোময় ভট্টাচায প্রমুখ।

এছাড়া কলকাতার শংকর চক্রবতীর পরিচালনায় নির্মিতব্য একটি ছবির গানের সংগীত পরিচালনা করবেন।

ছোটবেলা থেকেই সংগীতাঙ্গনে রাজনের পথচলা শুরু । তখনই জাতীয় পর্যায়ে যন্ত্র সংগীতে পুরস্কৃত হন।