২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালমান কি বাবা হচ্ছেন?

নায়কের চরিত্রেই তাকে দর্শকরা সবচেয়ে বেশি দেখতে চান। তিনিও সেরকমটাই করে আসছেন। তবে এবার বহু বছর পর ‘বাবার’ চরিত্রে কাজ করতে দেখা যাবে সালমান খানকে। দীর্ঘ ১৮ বছর পর এই রূপে পর্দায় হাজির হবেন তিনি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2017, 09:02 PM

Updated : 11 Apr 2022, 10:43 PM

হিন্দুস্তান টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে সালমান জানান, “আমি ‘যব পেয়ার কিসিসে হোতা হ্যায়’ সিনেমাতে শেষবার বাবার চরিত্রে অভিনয় করেছিলাম। তখন আমার বয়স ছিল ৩০। আগামী সিনেমায় আমি ১৩ বছরের মেয়ের বাবার চরিত্রে অভিনয় করতে যাচ্ছি।”

সিনেমাটি কেমন হবে? সালমান নিজেই জানালেন সেসব, “সিনেমাটি হবে নাচনির্ভর। হলিউডের স্টেপ আপ এর মতো। আমি পুরোপুরি নাচ শিখবো, ভাবতে পারেন ব্যাপারটা কত কষ্টদায়ক? সুলতানও এরকম কষ্টদায়ক ছিল। ১৮ কেজি কমিয়েছি আমি।”  

সিনেমাটির নাম কী হবে অথবা কে পরিচালনা করছেন এই ব্যাপারে কিছু জানা যায়নি।