২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বলি তারকাদের নতুন বছর উদযাপন

দেখতে দেখতে পার হয়ে গেলো আরেকটি বছর। বরাবরের মতো এবারো সবাই নতুন বছরের জন্য নতুনভাবে নিজের জীবনকে সাজানোর প্রস্তুতি নিচ্ছেন, বর্ষবরণের খুশিতে ঘুরেও বেড়াচ্ছেন বিভিন্ন জায়গায়। বলিউডের তারকারাও বাদ যাননি এই তালিকা থেকে। চলুন দেখে নেওয়া যাক তারা নতুন বছরে কে কী করছেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2017, 06:53 PM

Updated : 11 Oct 2022, 01:15 PM

মালাইকা আরোরা খান

ব্যক্তিগত জীবনে আরবাজ খান-এর সাথে বিচ্ছেদ হয়েছে। কিন্তু নতুন বছরকে বরণ করে নিতে তার কোনও প্রভাব দেখা যায়নি। বছর শেষে আগেই গোয়ায় বান্ধবীদের সঙ্গে পৌঁছে গিয়েছেন মালাইকা।

নার্গিস ফাখরি

লস অ্যাঞ্জেলেসের সান পেড্রে বিচে ছুটি কাটিয়ে বাড়ি ফিরেছেন নার্গিস ফাখরি। নিউ ইয়ার ইভ কেটেছে মুম্বাইতেই।

আলিয়া ভাট

আলিয়া কোথায় ছুটি কাটাচ্ছেন তা সকলের অজানা। শুধু সামাজিক মাধ্যমে একের পর এক অসাধারণ ছবি পোস্ট করেছেন। অনেকেই বলছেন, তার প্রেমিক সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে তিনি নাকি ওই অজানা জায়গাতেই নিউ ইয়ার ইভ কাটিয়েছেন।

হৃতিক রোশন

২০১৪ তেই ডিভোর্স হয়েছে তাদের। কিন্তু ছেলেদের জন্য প্রায়ই একত্রে ছুটি কাটান হৃতিক রোশন এবং সুজান খান। আপাতত দুবাইতে সপরিবারে নিউ ইয়ার ইভ উদযাপন করেছেন তারা।

আনুশকা শর্মা

দেহরাদুনে ছুটি কাটাচ্ছেন বিরাট-আনুশকা জুটি। নতুন বছরের শুরুতেও সেখানেই ছিলেন। জল্পনা ছড়িয়েছিল ১ জানুয়ারি আংটিবদল হতে পারে এই জুটির। কিন্তু সেই জল্পনা যে সত্যি নয়, তা জানিয়েছেন খোদ বিরাট।

অক্ষয় কুমার

আফ্রিকার কেপটাউনে ছুটি কাটাচ্ছেন অক্ষয় কুমার এবং টুইঙ্কল খান্না। গত ২৯ ডিসেম্বর ছিল টুইঙ্কলের জন্মদিন। নিউ ইয়ার পার্টিও এখানেই পালন করেছেন এই দম্পতি।

প্রিয়াংকা চোপড়া

ব্যস্ত এক বছর শেষে গোয়ায় ছুটি কাটাচ্ছেন প্রিয়ঙ্কা চোপড়া। বছরের শেষ দিনটাও ওখানেই কেটেছে তার।

অনিল কাপুর

প্যারিসে রয়েছেন অনিল কাপুর, সঙ্গে রয়েছেন স্ত্রী সুনীতা। সাথে আছেন ছেলে হর্ষবর্ধন এবং মেয়ে সোনাম কাপুরও।