২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাইকেলের শেষকৃত্যে গাইবেন এল্টন জন

সদ্য প্রয়াত সংগীত তারকা জর্জ মাইকেলের শেষকৃত্য অনুষ্ঠানে গান গাইবেন জনপ্রিয় ব্রিটিশ সংগীত তারকা এল্টন জন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2016, 08:22 PM

Updated : 12 Apr 2022, 03:37 AM

১৯ বছর আগে ১৯৯৭ সালে প্রিন্সেস ডায়নার শেষকৃত্যে ‘ক্যান্ডেল ইন দ্য উইন্ড’ গানটি পেরিবেশন করেছিলেন এ তারকা। সেই পরিবশেনার কথা আজও মনে রেখেছে সবাই।

আইএনএস জানায়, এবারে প্রিয় বন্ধু জর্জ মাইকেলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গান গাইবেন তিনি। এ পরিবেশনায় ১৯৯১ সালে জর্জ মাইকেলের গাওয়া জনপ্রিয় গান ‘ডোন্ট লেট দ্য সান গো ডাউন অন মি’ গাইবেন এল্টন জন, এমনটাই ধারণা করা হচ্ছে।

অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট একজন জানিয়েছেন, “এ শেষকৃত্য অনুষ্ঠানটি অনেক বড় করে পালন করা হবে। মাইকেলের স্বজন ও বন্ধু-বান্ধবেরা সবাই এ অুনষ্ঠানে উপস্থিত থাকবেন। এতে জন এল্টন গান গাইবেন, যেমনটা তিনি প্রিন্সেস ডায়নার অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে গেয়েছিলেন।”

২৫ ডিসেম্বর ক্রিসমাসের রাতেই হৃদক্রিয়ায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে যান এ জনপ্রিয় সংগীত তারকা।