বাগদানের গুজব নিয়ে মুখ খুললেন কোহলি
বিরাট কোহলি ও আনুষ্কা শর্মার বিয়ে নিয়ে গুজব নতুন কিছু নয়। বহুবারই এ দু’জনকে কাগজে-কলমে বিয়ে দিয়ে ফেলেছেন ভারতীয় গণমাধ্যম। এবারে রীতিমতো দিন-ক্ষণ উল্লেখ করে বাগদানের খবর ছাপানোর ঘটনা এবারই প্রথম!
ইংরেজি নববর্ষ পালন করতে দেরাদুন গেছেন বিরাট কোহলি ও আনুষ্কা শর্মা। অর এ নিয়েই শুরু হয়েছে যত গণ্ডগোল! অনেকেই মনে করছেন এবারে হয়ত বাগদানটাও সেরে ফেলবেন তারা। এমনকি এ দু’জনের পরিবারের বরাত দিয়ে গণমাধ্যম বাগদানের খবরও ছেপে ফেলেছিলো কিছু পত্রিকা!
বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত সে প্রতিবেদনে বলা হয়েছে, নিউ ইয়ারের ছুটি কাটাতে নয় বরং চুপিসারে বাগদান সারতেই নাকি উত্তরাখন্ডে বেড়াতে গেছে বিরাট কোহলি ও আনুষ্কা শর্মার পরিবার। এমনকি তাদের আংটি-বদল উপলক্ষে অমিতাভ বচ্চন ও আম্বানি পরিবারকে নাকি নিমন্ত্রণও করা হয়েছিলো।
অবশেষে সব জল্পনা-কল্পনাকে উড়িয়ে দিয়ে সত্যিটা জানালেন কোহলি। টুইটার পোস্টে তিনি লিখেছেন, “আমরা বাগদান করছি না। এটা স্রেফ একটি গুজব। ভবিষ্যতে কখনো এমন পরিকল্পনা করলে সবাইকে জানিয়েই তা করবো।” কোহলির এ পোস্টটি নিজের টুইটার অ্যাকাউন্টে রিপোস্ট করেছেন আনুশকা শর্মা।
সম্প্রতি ভারতীয় ক্রিকেট তারকা যুবরাজ সিং ও হেজেল কিচের বিয়েতে একসাথে ক্যামেরাবনন্দি হয়েছিলেন বিরাট-আনুষ্কা জুটি। বিয়ের অনুষ্ঠানে তাদের নাচের ভিডিওটি গণমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছিলো।
