২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে ‘ব্যাড মমস’-এর ক্রিসমাস সিকুয়েল

চলতি বছরের জুলাইয়ে মুক্তি পেয়েই বক্স অফিস মাত করেছিল সিনেমাটি। ক্রিস্টেন বেল, মিলা কিউনিস অভিনীত ‘ব্যাড মমস’ ছবিটির এবার সিকুয়েল আসছে ২০১৭ সালে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2016, 09:32 PM

Updated : 12 Apr 2022, 03:34 AM

শনিবার খবরটি তার টুইটার অ্যাকাউন্টে নিশ্চিত করেছেন ক্রিস্টেন বেল। ‘ব্যাড মমস’ সিনেমায় তিনি অভিনয় করেন কিকি নামের এক তরুণীর ভূমিকায়, সংসার আর চারটি ছোট ছোট সন্তান সামলাতে যার স্বামী তাকে কোনো সাহায্য করেনা।  

বড়দিনের মতো বিষয়কে ভিত্তি করে গড়ে উঠবে এবারের সিনেমার গল্প। দেখা যাবে, বড়দিনের ছুটিতে নিজেদের মায়েরা যখন বেড়াতে আসে, তখন কী করে ঘর-বাড়ি, বাচ্চা আর চাকরি সামলায় এমি, কিকি এবং কার্লারা।

২০১৭ সালের ৩ নভেম্বর মুক্তি পাবে নতুন এই সিকুয়েল।

জন লুকাস এবং স্কট মুর পরিচালিত ‘ব্যাড মমস’ মুক্তি পায় ১৯ জুলাই। ২ কোটি মার্কিন ডলার বাজেটের সিনেমাটি বিশ্বব্যাপি আয় করে ১৭ কোটি ৯৪ লাখ ডলার।