২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুকে ফাঁস ‘দঙ্গল’!

মুক্তির ৪৮ ঘন্টাও পেরোয়নি, এরমধ্যে পাইরেসির শিকার হলো আমির খান অভিনীত নতুন সিনেমা ‘দঙ্গল’। শনিবার ফেইসবুকে কিছু সময়ের জন্য ফাঁস হয়ে যায় পুরো সিনেমাটি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2016, 08:08 PM

Updated : 11 Oct 2022, 09:28 PM

ইন্ডিয়া টুডে বলছে, হাশমি আহ- ইউজারনেইম ব্যাবহারকারী একটি অ্যাকাউন্ট থেকে ফাঁস করা হয় সিনেমাটি। দুবাইয়ে বসবাসকারী হাশমির এই ভিডিও দ্রুতই মুছে ফেলে ফেইসবুক কপিরাইটসংক্রান্ত জটিলতার কারণে। কিন্তু তার আগেই ভিডিওটি দেখা হয়ে যায় আট লাখ ৩৩ হাজারেরও বেশিবার।

চলতি বছরে এর আগে পাইরেসির শিকার হয়েছিল ‘উড়তা পাঞ্জাব’-এরমতো সিনেমাও। এছাড়াও ২০১৭তে মুক্তির প্রতীক্ষায় থাকা বিশাল বাজেটের ছবি ‘বাহুবলী টু’-এর কিছু দৃশ্যও ফাঁস হয় ইন্টারনেটে।

কুস্তিগীর মহাবীর ফোগাত-এর জীবনী নিয়ে নির্মীত ‘দঙ্গল’ সিনেমাটি মুক্তির প্রথম দিনেই আয় করে নিয়েছে ২৯ কোটি ৭৮ লাখ রুপি। প্রথম সপ্তাহেই এর আয় ১০০ কোটি রুপি ছাড়িয়ে যাওয়ার আশায় ছিলেন নির্মাতারা। কিন্তু পাইরেসির এই ঘটনা সে আশার গুড়ে কতোটা বালি ঢাললো, সেকথা বলবে সময়ই।