২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সঞ্জয় দত্তের চরিত্রে অভিনয়ের যোগ্য নই: রণবীর

সিনেমাটি তৈরির খবর বের হওয়ার পর থেকে ভক্তদের আগ্রহের কোনো কমতি ছিল না। মাঝে কিছুদিনসিনেমাটির তৈরি হওয়া নিয়ে অনেক গুঞ্জন শোনা গেলেও এবার নিশ্চিত হওয়া গেছে, তৈরি হচ্ছে জনপ্রিয়অভিনেতা সঞ্জয় দত্তর বায়োপিক। রাজকুমার হিরানি পরিচালিত সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করবেনরণবীর কাপুর। এবার তিনি জানালেন, তিনি নাকি নিজেকে এই চরিত্রের যোগ্যই মনে করেন না!

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2016, 09:20 PM

Updated : 12 Apr 2022, 03:33 AM

এনডিটিভি বলছে, ‘খলনায়ক’ খ্যাত সঞ্জয় দত্তর জীবনী নিয়ে সিনেমায় অভিনয় করাটা কঠিন ব্যাপার বলেই ভাবছেন রণবীর।

তিনি বলেন, “আমি আগামী মাসে সিনেমাটির শুটিং শুরু করছি। এটা খুবই কঠিন একটা সিনেমা। সঞ্জয়দত্তকে তুলে ধরা এবং রাজকুমার হিরানির সাথে কাজ করা খুব কঠিন একটা কাজ। আমি মনে করি আমি এইসিনেমায় কাজ করার যোগ্যও না! কিন্তু সিনেমায় কাজের জন্য মুখিয়ে আছি।”

১৯৯৩ সালের মুম্বাই হামলার সাথে জড়িত থাকার অপরাধে জেল খেটেছেন সঞ্জয়। ২০১৩ সালে জেলে প্রবেশেরপর এই বছরের ফেব্রুয়ারি মাসের ২৫ তারিখে প্যারোলে ছাড়া পেয়েছেন তিনি। জেলে যাওয়ার আগে ‘উংলি’, ‘পুলিশগিরি’ এবং আমির খান-এর ‘পিকে’ সিনেমাতে অভিনয়ের কাজ শেষ করেন। বর্তমানে জাতীয় পুরস্কারপ্রাপ্ত উমঙ্গ কুমার-এর পরিচালনায় ‘ভূমি’ সিনেমাতে কাজ করছেন সঞ্জয়।