২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাইফিনার সন্তানের আগমনে তারকাদের শুভকামনা

মঙ্গলবার সকালে ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন কারিনা কাপুর। এই শুভক্ষণে চারপাশ থেকে আসছে শুভকামনা। তাদের সন্তানের জন্মে দারুণ খুশি বলিউডের তারকা জগতের মানুষেরাও।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2016, 06:07 PM

Updated : 12 Apr 2022, 03:33 AM

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, সাইফিনার পুত্রের আগমনের পর টুইটারে আনন্দবার্তার হিড়িক পড়ে গেছে।

খ্যাতনামা পরিচালক করণ জোহর টুইটে বলেছেন, “আমার বেবোর (কারিনার ডাক নাম) ছেলে হয়েছে! আমি দারুণ খুশি।”

তুষার কাপুরও শুভেচ্ছা জানিয়েছেন কারিনাকে, “আমার প্রিয় এবং প্রথম নায়িকাকে অনেক শুভকামনা। ঈশ্বর তাকে দারুণ একটি জীবন দিয়েছে এবং পুত্র সন্তান দিয়েছেন। সাইফকেও শুভকামনা জানাচ্ছি।”

কারিনার বোন কারিশমা কাপুরও এই খবরে দারুন খুশি।

তিনি লিখেছেন, “ছেলে হয়েছে! আর আমি হয়েছি গর্বীত এক মাসী।”

মালাইকা অরোরা কারিনাকে উদ্দেশ্য করে লিখেছেন, “পৃথিবীর সবচেয়ে সুন্দর ক্লাব- ‘মায়েদের ক্লাব’-এ স্বাগতম।”

বলিউডের বাণিজ্য বিশ্লেষক তারান আদার্শও তার শুভেচ্ছা জানিয়েছেন টুইটে, “২০ ডিসেম্বর সাইফ এবং কারিনা পুত্রসন্তানের মা-বাবা হয়েছে। ছেলের নাম তৈমুর আলী খান পাতৌদি। তাদের শুভকামনা।”