২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হৃতিক নয়, শাহরুখ-পুত্রের বিপরীতে অভিষেক ঘটবে সাইফ-কণ্যার?

গুঞ্জনটা শোনা যাচ্ছিল অনেকদিন ধরেই। সাইফ আলী খান-এর মেয়ে সারা আলী খান নাকি পা রাখতে যাচ্ছেন বলিউডে! প্রত্যাশা কয়েক গুণ বেড়ে গিয়েছিল এটা শোনার পর যে তার বিপরীতে অভিনয় করবেন হৃতিক রোশান। কিন্তু এবার শোনা গেল, হৃতিক নয়, সারার বিপরীতে দেখা যাবে শাহরুখ খান-এর পুত্র আরিয়ানকে!

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2016, 07:04 PM

Updated : 11 Oct 2022, 09:27 PM

মুম্বাই মিরর জানায়, করণ এবং সারার মা অমৃতা সিংয়ের মধ্যকার দ্বন্দ্বের কারণে সারাকে পূর্বের ঐ পরিকল্পনা থেকে বেরিয়ে যেতে হয়। সূত্র বলছে, এবারে করণ জোহর নয়, করণ মালহোত্রার রোমান্টিক কমেডি সিনেমায় অভিনয় করবেন তিনি।

অন্যদিকে ওপেন ম্যাগাজিনের তথ্য অনুসারে, এই সিনেমায় সারার বিপরীতে থাকতে পারেন শাহরুখ খান-এর বড় ছেলে আরিয়ান খান।

তবে বলিউডের দুই খান-এর পুত্র-কণ্যাদের অভিষেক দেখতে একটু অপেক্ষাই করতে হবে দর্শকদের। কারণ, এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে পড়াশোনায় ব্যস্ত থাকা আরিয়ান শিক্ষাজীবন শেষ করে তবেই বলিউডে পা রাখবেন!

শাহরুখ বরাবরই বলে এসেছেন, নিজের ছেলেকে রূপালী পর্দায় দেখতে চান। বাবার স্বপ্নটা হয়তো দ্রুতই পূরণ করবেন আরিয়ান।