২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলিয়ার কণ্ঠে নতুন গান!

নিজের নতুন সিনেমা ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’তে নতুন গানে কণ্ঠ দেবেন আলিয়া ভাট।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2016, 05:09 PM

Updated : 12 Apr 2022, 03:31 AM

টাইমস অফ ইন্ডিয়া জানায়, শশাঙ্ক খইতান এর নতুন এ ছবিতে জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং এর সঙ্গে গান গাইবেন আলিয়া।

সিনেমাটির প্রযোজনা সংস্থার একটি সূত্র বলছে, “ পরিচালক শশাঙ্ক খুব করে চাইছেন আলিয়া এ গানটি করুন। গানটির কথাও এমনভাবেই লেখা হয়েছে যাতে তা আলিয়ার জন্য মানানসই হয়।”

পরিচালক শশাঙ্ক খইতান এ প্রসঙ্গে বলেন, “আমরা এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছি। আলিয়া বেশ ভালোই করছেন! এখন দেখা যাক শেষে গিয়ে কী দাঁড়ায়।”

এর আগে এ পরিচালকের ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ ছবির গান ‘সমঝাওয়া’ নিজের মতো করে গেয়ে আলোচনায় এসেছিলেন আলিয়া। এছাড়াও ‘হাইওয়ে’ সিনেমার জন্য এ আর রাহমান-এর সুরে গান গেয়েছিলেন তিনি।