২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যেভাবে ভুড়ি কমালেন আমির!

ছবির জন্য কত কিছুই না করতে হয় একজন অভিনেতাকে! কখনো হতে হয় মোটা থেকে শুকনা আবার কখনো হতে হয় তার উল্টোটা। আমির খানের নতুন ছবি ‘দাঙ্গাল’ এর জন্য কিভাবে মোটা থেকে শুকনো হলেন তিনি, চলুন তা দেখে নেওয়া যাক।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2016, 06:21 PM

Updated : 20 Aug 2022, 02:23 PM

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ‘দাঙ্গাল: ফ্যাট টু ফিট আমির খান’স ট্রান্সফরমেশন’ এ ভিডিওটি। এতে দেখানো হয়েছে কিভাবে ৯৭ কেজি ওজন থেকে পাঁচ মাসে প্রায় পঁচিশ কেজি ওজন কমালেন এ তারকা!

নিতেশ তিওয়ারি পরিচালিত ভারতীয় কুস্তিগীর মাহাভির ফোগাট-এর জীবনীনির্ভর ছবি ‘দাঙ্গাল’ এ বৃদ্ধ ফোগাটের চরিত্রে আমির খানকে দেখা গেছে বেশ স্থূলকায় শরীরে। কিন্তু পরবর্তীতে তাকে দেখো গেছে ফোগাট-এর তরুণ বয়সের চরিত্রে। যেখানে সুঠাম শরীরের এক বীরের বেশেই দখো গেছে তাকে।

ভিডিওটিতে আমির খান বলেন, “আমাকে যখন মোটা ও চিকন দু’ধরণের চরিত্রে অভিনয়ের কথা বলা হয়েছিলো তখন আমি বেশ ভাবনায় পড়ে গিয়েছিলাম। আমি নিতেশজিকে বলেছিলাম আমি আগে বৃদ্ধ ফোগাতের চরিত্রে কাজ করতে চাই। পরে তরুণ ফোগাতের অংশটুকু করবো।”

কারণটাও ব্যাখ্যা করেন আমির, “আমি তখন এটা বলেছিলাম কারণ আমার কাছে মনে হয়েছিলো বৃদ্ধ চরিত্রে পরে অভিনয় করলে সিনেমার কাজ যকন শেষ হবে তখন আমি মোটাই থেকে যাব! পরে আমার আর ওজন কমানো সম্ভব হবে না!”

 

ভিডিওটিতে দেখানো হয়েছে কিভাবে প্রায় পাঁচ মাসের পরিশ্রমের ফলে ৯৭ কেজি ওজনের ভুড়িওয়ালা থেকে একজন সুঠামদেহী কুস্তিগীরে পরিণত হলেন আমির।

তার এই পরিশ্রমে মুগ্ধ হয়েছেন ছবির পরিচালক। তিনি বলেছেন, “আমিরের মতো একজন পেশাদার অভিনেতার পক্ষেই সম্ভব এমন অসাধ্যকে সাধন করা। তার মতো একজন অভিনেতাকে ছবিতে পাওয়া সত্যিই সৌভাগ্যের।”

ওজন কমানোর জন্য ডায়েট, রেসলিং ও ওয়েট লিফটিং এর সাহায্য নিয়েছেন আমির খান।

সামনেই মুক্তি পাবে আমিরের এ নতুন ছবিটি। ২৩ ডিসেম্বর ছবিটির মুক্তি দিন ঠিক করা হয়েছে।