‘জেনিফারকে খুব ঈর্ষা হয়েছিলো তখন’
এমা স্টোন ও জেনিফার লরেন্সকে পরস্পরের ভালো বন্ধু হিসেবেই জানে সবাই। কিন্তু বন্ধুত্বের আগে জেনিফারকে ঈর্ষা করতেন এমা!
‘ভ্যানিটি ফেয়ার’ ম্যগাজিনকে দেয়া এক সাক্ষাতকারে এমা জানান, ‘হাঙ্গার গেইম’ সিনেমায় জেনিফারের দুর্দান্ত অভিনয়ের পর থেকেই বেশ মনোকষ্টে ভুগতে শুরু করেন তিনি! তার কাছে মনে হয়েছিলো জেনিফারের মতো এতো ভালো অভিনয় হয়ত তিনি করতে পারবেন না।
এমা বলেন, “আমার তখন মনে হয়েছিলো জেনিফারের মতো দুর্দান্ত অভিনেত্রীদের পাশে আমি কি দাঁড়াতে পারবো? নিজের যোগ্যতা নিয়ে বেশ ভয় পেতে শুরু করি আর জেনিফারকে খুব ঈর্ষা হয়েছিলো তখন আমার!”
পরে অবশ্য নিজের ভুল বুঝতে পারেন ‘বার্ডম্যান’ খ্যাত এ তারকা। এমা বলেন, “একটা সময় এসে আমি আমার ভুল বুঝতে পারি। আমার কাছে তখন মনে হয়েছে আসলে প্রত্যেকেরে জায়গাটা আলাদা। কারো জায়গা কেউ কেড়ে নিতে পারে না। জেনিফার তার জায়গায় সেরা আর আমি আমার জায়গায়।”
বন্ধু হিসেবেও জেনিফারের প্রশংসায় পঞ্চমুখ এমা। তিনি বলেন, “শুধু অভিনেত্রী হিসেবে নয়, মানুষ হিসেবেও সে চমতকার। আমরা দু’জন ভালো বন্ধু আর জেনিফার বন্ধু হিসেবে অসাধারণ।”
সম্প্রতি এ দুই অভিনেত্রীকে দেখা গেছে সংগীত তারকা অ্যাডেলের সঙ্গে। তিন জনের এ দলকে রাতের বেলা একসাথে ঘুরে বেড়াতে দেখা গেছে শহরের বিভিন্ন প্রান্তে।
