জাঁকজমকহীন ভাবে অ্যাডেলের বিয়ে!
নামীদামী তারকাদের বিয়েটা সাধারণত ধুমধাম করেই আয়োজন করা হয়। তবে অ্যাডেল-এর ক্ষেত্রে ব্যাপারটি একটু ভিন্ন হতে পারে। নিজের বিয়েতে সল্পব্যয়ী হওয়ার ঘোষণাই এসেছে তাঁর পক্ষ থেকে।
দীর্ঘদিনের প্রেমিক সিমন কোনেকি’কে বিয়ে করতে যাচ্ছেন অ্যাডেল। এই মাসের শুরুতেই জানা গিয়েছিল খবরটি। ফিমেইল ফার্স্ট ম্যাগাজিন জানাচ্ছে, বিয়েটা সাদামাটাভাবেই করতে আগ্রহী তিনি। এ তারকার একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, “অ্যাডেল চান না তার বিয়ে বেশি ধুমধাম করে হোক। তারা দুজন যেমন ওরকমটাই দেখাতে চান। একটি ছোট অনুষ্ঠান হবে, এতেই অ্যাডেল খুশি। বেশি জাকজমক চাইছেন না তিনি।”
বিয়ের অনুষ্ঠানে কাছের মানুষরাই থাকবে বলে জানান তিনি। “অ্যাডেল এখনো সফরে আছে। বিয়েতে তাই বন্ধুদের দেখে খুশিই হবেন। লস অ্যাঞ্জেলসে বিয়ের পর বাড়িতে ফিরে অন্যদের সাথেও দেখা করবেন। সেখানেও খুব বেশি একটা জাঁকজমক হবে না।”
‘সামওয়ান লাইক ইউ’ খ্যাত গায়িকা তার বিয়েতে ঐতিহ্যবাহী পোশাক পড়বেন বলেই জানা যায়, “অ্যাডেল ‘সে ইয়েস টু দা দড্রেস’ অনুষ্ঠানের বিশাল ভক্ত। সে সিমনকে নিজের বিয়ের পোশাকের ব্যাপারে সারাক্ষণই বলে।”
অ্যাডেল-সিমন জুটি বর্তমানে বেভারলি হিলসে বসবাস করছেন।
