২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ের সাজে ‘সাইফিনা’!

সামনেই আসছে শীতকাল। বিয়ের মৌসুম। সেই সাথে পত্রিকাগুলোতেও চলছে বিয়ের সাজের আয়োজন। ভারতের জনপ্রিয় ম্যাগাজিন ‘হার্পার্স বাজার’ এর ব্রাইডাল সংখ্যার প্রচ্ছদে বিয়ের সাজে দেখা গেল গর্ভবতী কারিনা কাপুর ও সুদর্শন সাইফ আলী খানকে।

গ্লিটজ ডেস্ক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2016, 03:40 PM

Updated : 11 Oct 2022, 09:02 PM

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের এ ফটোশ্যুটের ভিডিও শেয়ার করেছেন কারিনা কাপুর খান। এরমধ্যেই এই ভিডিও ভাইরালে পরিণত হয়েছে। এতে দেখা যায় অফ-হোয়াইটের উপর সোনালি কাজ করা লেহেঙ্গায় নববধূর সাজে কারিনাকে। সাথে গাঢ় রঙের শেরোয়ানিতে সুদর্শন বরের বেশে সাইফ আলী খান।

ভিডিওটিতে কারিনা বলেন, “আমাকে সব সময়ই একটি প্রশ্নের উত্তর দিতে হয়। সেটি হলো, গর্ভধারণের অনুভূতি কেমন? আমি বলবো, এটি আসলে এমন এক অনুভূতি যা ভাষায় প্রকাশ করা যায় না। এটি এমনই এক সুন্দর অনুভূতি যা আমার একান্তই নিজের। এখনো পযন্ত সব ঠিক-ঠাক সামলে নিতে পারছি। এতই আমি আনন্দিত!”

গর্ভবতী অবস্থায় বউয়ের সাজে সাইফের পাশে দাঁড়াতে কেমন লেগেছে বেবো’র? সে প্রশ্নেরও জবাব পাওয়া গেলো এ নবাব-বধূর জবানীতে।

Image
কারিনা কাপুর খানের ফেইসবুক অ্যাকাউন্ট থেকে সংগৃহীত

কারিনা কাপুর খানের ফেইসবুক অ্যাকাউন্ট থেকে সংগৃহীত

Image
কারিনা কাপুর খানের ফেইসবুক অ্যাকাউন্ট থেকে সংগৃহীত

কারিনা কাপুর খানের ফেইসবুক অ্যাকাউন্ট থেকে সংগৃহীত

“অনেক দিন পর সাইফ আর আমি এক সাথে কোনো পত্রিকার প্রচ্ছদে দাঁড়ালাম। তাই আমার কাছে এটি অবশ্যই বিশেষ একটি অভিজ্ঞতা। আমার মনে হয় এটি আমার জীবনের অন্যতম সেরা একটি ব্রাইডাল কভার,আর ‘হার্পার্স বাজার ব্রাইডাল’-এরও।”

ডিসেম্বরেই ভূমিষ্ঠ হতে চলেছে এ দম্পতির প্রথম সন্তান। প্রথম থেকেই গর্ভধারণ নিয়ে কোনো লুকোছাপা করেননি এ কাপুর কন্যা। এমনকি অন্তঃস্বত্তা অবস্থায় র‌্যাপে হেঁটে ও সিনেমায় অভিনয় করে বলিউডে ইতিহাস তৈরি করেছেন তিনি। এবারে হাজির হলেন প্রচ্ছদেও। মাতৃত্ব ও গর্ভধারণ যে অভিনেত্রীদের জন্য কোনো বাধা নয়,সে কথাই যেন স্বগর্বে জাহির করে চলেছেন এ সাহসি কন্যা।