আদালতে জোলির জয়
প্রায় দু’মাস ধরে আদালতে বিচ্ছেদ মামলা লড়ছেন অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট। অবশেষে আদালতের রায়ে সন্তানদেরকে কাছে রাখার অনুমতি পেলেন জোলি।
আদালতে বিচ্ছেদ মামলার শুরুতে ছয় সন্তানকে একক তত্ত্বাবধানের দাবি করেন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। সে সময় সন্তানদেরকে পিতা ও মাতার যৌথ তত্ত্বাবধানের অধিকার চেয়ে পাল্টা আপিল করেন পিট।
মার্কিন গণমাধ্যম ‘দ্যা গার্ডিয়ান’ জানায়, আদালতের রায়ে ছয় সন্তানের একক অভিভাবকত্ব পেয়েছেন জোলি। তবে চাইলে সন্তানের সাথে দেখা করতে পারবেন পিট। কিন্তু তাকে অবশ্যই একজন মনোবিশেষজ্ঞ বা থেরাপিস্টের উপস্থিতিতে সন্তানদের সাথে সাক্ষাত করতে হবে।
১৫ সেপ্টেম্বর দু’বছরের বিবাহিত জীবনের অবসান চেয়ে বিচ্ছেদ মামলা দায়ের করেন জোলি। এ সময় পিটের বিরুদ্ধে ছেলে ম্যাডক্স (১৫) এর সাথে দুর্ব্যবহারের অভিযোগ তোলেন জোলি।
