২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৈয়দ হক স্মরণে ‘হৃৎ কলমের টানে’

কবিতা, গান, মঞ্চ, চলচ্চিত্র কোথায় ছিলো না তার পদচারণা। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক যেখানেই হাত দিয়েছেন সেখানেই সোনা ফলেছে। সদ্যপ্রয়াত এই গুণী সাহিত্যিক স্মরণে এবার এক অনুষ্ঠানে হাজির হলেন মিডিয়ার বেশ কিছু জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ মুখ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2016, 04:50 PM

Updated : 12 Apr 2022, 03:02 AM

আফজাল হোসেনের গ্রন্থনা ও উপস্থাপনায় নির্মিত হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘হৃৎ কলমের টানে’। এতে সৈয়দ হক স্মরনে আলোচনায় অংশ নিয়েছেন নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান, রামেন্দু মজুমদার, আসাদুজ্জামান নূর, নাসির উদ্দিন ইউসুফ, কবি আসাদ চৌধুরী, সাংবাদিক আনিসুল হক, নাসির আহমেদ এবং ফরিদুর রেজা সাগর। শামসুল হক স্মরণে গান করেছেন রেজওয়ানা চৌধুরী বন্যা, এন্ড্রু কিশোর, ফাহমিদা নবী, দিনাত জাহান মুন্নী প্রমুখ। 

অনুষ্ঠানটি চ্যানেল আইতে প্রচার হবে ১১ অক্টোবর সকাল ১১টা ৫ মিনিটে।

ফুসফুসে ক্যান্সার আক্রান্ত হয়ে গত ২৭ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন সৈয়দ শামসুল হক।