নির্বাক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য শ্যুজ’
আগামী ৭ অক্টোবর ঢাকাসহ দেশের ৬৪টি জেলায় প্রদর্শিত হবে সাদাত হোসাইনের স্বল্পদৈর্ঘ্য নির্বাক চলচ্চিত্র ‘দ্য শ্যুজ’। ওইদিন সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রদর্শিত হবে সিনেমাটি।
‘দ্য শ্যুজ’ স্বলদৈর্ঘ্য চলচ্চিত্র সম্পর্কে গ্লিটজকে সাদাত হোসাইন বলেন, “এই সবসময়ের জন্য প্রাসঙ্গিক গল্পের সিনেমা এটি। এই ধরনের গল্পগুলোতে আমাদের জীবনে প্রচলিত যে দর্শন রয়েছে সেগুলো আমরা লক্ষ্য করি না। সিনেমার গল্পটা যে জায়গার হোক যেই সময়েরই হোক আমার লক্ষ্য হচ্ছে সকলের মনের ভিতরে একটি ভাবনা তৈরি করা। আমাদের এই গল্পগুলো খুঁজে বের করতে হবে। এই গল্পগুলো আমাদের জীবনের গল্প কিন্তু আমরা এই গল্পগুলোর দেখতে পারছি কিনা কিংবা দেখলে কোন দৃষ্টিতে দেখছি আর কোন দৃষ্টিতে দেখতে পারছি না।”
সাদাত হোসাইন।
স্বলদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন জয়িতা মহালনবিস ও শিশু শিল্পী আপন। চলচ্চিত্রটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই। র্নিবাক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির সময়সীমা ১৯ মিনিট ৫৩ সেকেন্ড।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন জাহিদুল আমিন ও আফরিনা তানজিনা।
