নেশার ঘোরেই বেকহামের প্রেমে পড়েছিলেন ভিক্টোরিয়া!
প্রথম দেখাতেই নাকি স্বামী ডেভিড বেকহামের প্রেমে পড়েছিলেন সাবেক স্পাইস গার্লস তারকা ভিক্টোরিয়া বেকহাম। তবে ওই মুহুর্তে মদপ্য অবস্থায় ছিলেন তিনি! নিজেদের প্রেম নিয়ে সম্প্রতি এমন তথ্যই প্রকাশ করলেন পশ স্পাইস।
ফুটবল তারকা ডেভিড বেকহাম ও প্রাক্তন সংগীত তারকা ও ফ্যাশন ডিজাইনার ভিক্টোরিয়া বেকহামের সুখী দাম্পত্য জীবনকে অনেকেই দেখে থাকেন আর্দশ দাম্পত্যের উদহারন হিসেবে। বিয়ের প্রায় সতের বছর অতিক্রম করতে চলা এ সফল দম্পতির প্রেম ও বিয়েকে ঘিরে অনেকের রয়েছে আগ্রহ। সম্পতি বেকহামের সাথে প্রেম ও বিয়ের বিষয়ে গণমাধ্যমে মুখ খুলেছেন ভিক্টোরিয়া।
১৯৯৭ সালে একটি প্রীতি ফুটবল ম্যাচে বেকহামকে প্রথম দেখেন ভিক্টোরিয়া। ফ্যাশন ম্যগাজিন ‘ভোগ’-এ প্রকাশিত দীর্ঘ একটি চিঠিতে নিজের জীবন ও ব্যক্তিগত অনেক বিষয় নিয়েই লিখেছেন সাবেক এ সংগীত তারকা।
১৮ বছর বয়সী ভিক্টোরিয়াকে উদ্দেশ্য করে বর্তমান ভিক্টোরিয়ার লেখা আবেগঘন এ চিঠিটি এরমধ্যেই সাড়া ফেলে দিয়েছে পাঠকদের মাঝে। আত্ম-জীবনী ধাঁচে লেখা এ চিঠিতে বেকহামের সাথে সম্পর্ক ও বিয়ে ছাড়াও নিজের শৈশব ও কৈশরের বেশ কিছু ঘটনাও তুলে ধরেছেন তিনি।
এ চিঠিতে ভিক্টোরিয়া জানান, “হ্যাঁ, প্রথম দেখায় প্রেম হওয়া সম্ভব। ‘ম্যানচেস্টার ইউনাইটেড’-এর খোলোয়ারদের লাউঞ্জে তার সাথে (ডেভিড বেকহাম) প্রথম দেখা। যদিও তখন নেশার ঘোরে সব কিছু অস্পষ্ট দেখা যাচ্ছিলো।”
ডেভিড বেকহামকে প্রথম দেখায় কেমন লেগেছিলো ভিক্টোরিয়ার? ভিক্টোরিয়া লিখেছেন, “খোলোয়াররা সবাই যখন পানাহারে ব্যস্ত তখন ডেভিড ছিলো তার পরিবারের সাথে দাঁড়িয়ে। তখনো ডেভিড প্রথম দলে খেলার সুযোগ পায়নি কিন্তু তুমি (ভিক্টোরিয়া বেকহাম)তখন রীতিমতো তারকা! ডেভিড, কি দারুণ দেখতে তোমায়! কি সুন্দর তোমার হাসি!”
চিঠিতে ভিক্টোরিয়া আরও জানান, প্রথম পরিচয়েই তার কাছ থেকে ফোন নাম্বার চেয়েছিলেন বেকহাম। এরপর তাদের নিয়মিত যোগাযোগ হতো ফোনের মাধ্যমেই। একদিন ভিক্টোরিয়ার সাথে দেখা করার প্রস্তাব দেন বেকহাম। চাইনিজ রেস্টুরেন্টে এক সঙ্গে খেতে যান তারা। সেখানেই ভিক্টোরিয়াকে ভালোবাসার কথা জানান সাবেক এ ফুটবল তারকা।
এর ঠিক দু’বছর পর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিয়ের পিড়িতে বসেন পশ-বেক জুটি। এখন তাদের সংসারে রয়েছে তিন ছেলে ও এক মেয়ে। ১৭ বছর বয়সী ব্রুকলিন, ১৩ বছর বয়সী রোমিও, ১১ বছরের ক্রুজ ও পাঁচ বছর বয়সী মেয়ে হার্পার।
