টিম্বারলেকের সঙ্গে গাইতে চান ব্রিটনি
সাবেক প্রেমিক জাস্টিন টিম্বারলেক-এর সাথে গান গাইতে চান ব্রিটনি স্পিয়ার্স। এমনকি স্টিভ টাইলার আর গুয়েন স্টেফানির সাথে ও কাজ করার আগ্রহ আছে তার।
সম্প্রতি ‘মোস্ট রিকোয়েস্টেড লাইভ উইথ রোমিও’ নামক একটি রেডিও প্রোগ্রামে নিজের অপূর্ণ দুটি ইচ্ছার কথা জিজ্ঞেস করা হলে এমনটিই জানান ৩৪ বছর বয়সী ব্রিটনি।
কাদের সাথে কাজ করার স্বপ্ন দেখেন, এক ভক্তের এমন প্রশ্নের জবাবে ব্রিটনি বলেন, “জাস্টিন টিম্বারলেক, অসাধারণ। অ্যারোস্মিথও অনেক ভালো। টাইলার অসাধারণ প্রতিভাবান একজন ব্যক্তি। অনেক বেশি রক অ্যান্ড রোল। নিজের আত্মার ভেতর থেকে গান করেন। আর গুয়েন স্টেফানি! আমি মনে করি তিনি ভিন্নমাত্রার একজন।”
টিম্বারলেক আর ব্রিটনির সম্পর্ক শুরু হয় ডিজনি’র ‘মিকি মাউজ ক্লাব’-এ অভিনয়ের মাধ্যমে। মাত্র ১৭ বছর বয়স থেকেই শুরু হয় তাদের রোমান্টিক যাত্রার, ততোদিনে এই জুটির দুইজনই রীতিমত পপ তারকা।
কিন্তু সম্পর্কের মাত্র তিন বছর এর মাথায় অনেকটা নাটকীয়ভাবেই বিচ্ছেদ হয় দু’জনের। ব্রিটনির সাথে বিচ্ছদের বিরহে টিম্বারলেক ‘ক্রাই মি অ্যা রিভার’ শিরোনামে একটি গান ও রচনা করেন।
দীর্ঘ বিরতির পর এই মাসের শুরুর দিকেই মুক্তি পেয়েছে স্পিয়ার্স এর নতুন অ্যালবাম ‘গ্লোরি’।
