২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কনকচাঁপার গানে ‘দেবদাস’ হলেন বিপ্লব সাহা

দীর্ঘ পঁয়ত্রিশ বছরের সংগীত জীবনে এই প্রথমবারের মতো নিজের গানের মিউজিক ভিডিও নিয়ে দর্শকের সামনে হাজির হতে যাচ্ছেন জনপ্রিয় সংগীত শিল্পী কনকচাঁপা। ‘রাতের জলসাঘর’ নামের এই গানটি নিয়ে মিউজিক ভিডিওটি তৈরি করেছেন কনক চাঁপার জীবনসঙ্গী মঈনুল ইসলাম।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2016, 02:20 PM

Updated : 11 Oct 2022, 08:38 PM

‘রাতের জলসাঘর’ গানটির গল্প শরৎচন্দ্রের বিখ্যাত ‘দেবদাস’ উপন্যাস থেকে অনুপ্রাণিত। এখানে দেবদাস চরিত্রে দেখা যাবে ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহাকে।

নিজের প্রথম মিউজিক ভিডিও প্রসঙ্গে কনক চাঁপা বলেন, “দর্শক চাহিদা ও যুগের সাথে তাল মেলাতেই মিউজিক ভিডিও তৈরির সিদ্ধান্তটি নিয়েছি। আশা করি কাজটি দর্শকদের ভালো লাগবে।”

মিউজিক ভিডিওটিতে অভিনয় প্রসঙ্গে বিপ্লব সাহা বলেন, “আমি খুবই আনন্দিত এ মিউজিক ভিডিওতে কাজ করতে পেরে। এর আগে নাটকে কাজ করা হলেও মিউজিক ভিডিওতে কাজের অভিজ্ঞতা এই প্রথম। কনক আপা ও মঈনুল ভাইয়ের অনুপ্রেরণায় ভালভাবে কাজটি করতে পেরেছি বলে আমি তাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ।”

‘রাতের জলসাঘরে, নাচে চন্দ্রমুখী/ দেবদাস জানে না সে দু:খী’- এ গানটির গীতিকার হুমায়ুন কবির ও সুরকার  মঈনুল ইসলাম খান। এতে নৃত্য পরিচালক হিসেবে কাজ করেছেন মুত্তাকিনুর ওয়াসেক। মিউজিক ভিডিওটির দৃশ্যধারণ করা হয়েছে বেঙ্গল স্টুডিওতে। আসছে ঈদ-উল-আযহাতে ভিডিওটি সর্বত্র মুক্তি দেয়া হবে।