২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাধিকার যৌন দৃশ্য ইন্টারনেটে ফাঁস

রাধিকা আপ্টে অভিনীত সিনেমা ‘পার্চড’-এর একটি দৃশ্য অনলাইনে ফাঁস হয়ে পড়েছে, যাতে অভিনেতা আদিল হুসেন-এর সঙ্গে তাকে দেখা গেছে অন্তরঙ্গ অবস্থায়। 

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2016, 05:26 PM

Updated : 11 Oct 2022, 08:37 PM

অজয় দেভগান প্রযোজিত এই সিনেমায় কিছু অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছেন রাধিকা। তারই একটি দৃশ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। সিনেমায় তার সঙ্গে আরও অভিনয় করেছেন তানিশঠা চ্যাটার্জি।

সিনেমাটিতে রাধিকার সহশিল্পী আদিল এই ঘটনায় হতভম্ভ। তিনি বলেন, “নিঃসন্দেহে এটি অস্বস্তিকর। এটি চোখে আঁঙুল দিয়ে দেখিয়ে দেয়, সমাজে কত মানুষ যৌনতা নিয়ে আচ্ছন্ন।”

আদিল হুসেন এর মতে, যৌনতার সতো স্বাভাবিক জৈবিক চাহিদাকে সামাজিকভাবে ট্যাবু করে রাখার কারণেই এরকম ঘটনা ঘটছে।

তিনি বলেন, “সমাজে যৌনতা নিয়ে নানা রকম ফ্যান্টাসি আছে। অথচ, আমরা এই বিষয় নিয়েকথা বলতে চাই না। কথা শুরু হলেই বন্ধ করে দিই। এই বিষয় নিয়ে যাবতীয় কিছু কার্পেটের নিচে লুকিয়ে রাখতে পছন্দ করি। সবার সম্মুখে মেলে ধরতে পারি না।”

রাধিকা আপ্টেকে নিয়ে এরকম ঘটনা অবশ্য এটাই প্রথম নয়। ২০১৫ সালে আনুরাগ কাশ্যাপ পরিচালিত একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমায় রাধিকার নগ্ন হয়ে দাঁড়িয়ে থাকার দৃশ্য ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। সেবার এই ঘটনায় দারুন ক্ষুব্ধ হয়েছিলেন পরিচালক। বিষয়টি নিয়ে মামলাও করেন তিনি।  

সম্প্রতি মেলবোর্নে অনুষ্ঠিত এক চলচ্চিত্র উৎসবে দেখানো হলে দারুণ প্রশংসা পায় ছবিটি। পরিচালক লিনা ইয়াদাভ পান সেরা পরিচালকের খেতাব, ভারতীয় ছবির মধ্যে সেরা ছবি হিসেবেও বিবেচিত হয় ছবিটি। টরোন্টো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালেও প্রশংসিত হয়েছে ‘পার্চড’।