২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালমানের নায়িকা হলেন যে ‘চীনা’ অভিনেত্রী

গোটা ভারত খুঁজেও নায়িকা পাওয়া যাচ্ছিল না সালমান খান-এর পরবর্তী সিনেমা ‘টিউবলাইট’-এর জন্য! এবার সুদূর চীনে পাওয়া গেল তাকে; বিখ্যাত চীনা অভিনেত্রী জু জুই জুটি বাঁধছেন সালমান-এর সঙ্গে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2016, 05:30 PM

Updated : 11 Oct 2022, 08:35 PM

‘এক থা টাইগার’ ও ‘বাজরাঙ্গি ভাইজান’ খ্যাত পরিচালক কাবির খানের পরবর্তী ছবি ‘টিউবলাইট’-এর জন্য প্রথমে ভাবা হয়েছিল বলিউডের দুই অভিনেত্রী দিপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফকে। কিন্তু সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নায়িকা হিসেবে নেয়া হল জু জুকেই।

‘টিউবলাইট’ ছবিটির গল্প রচিত হয়েছে ১৯৬২ সালের চীন-ভারত যুদ্ধের পটভূমিকে কেন্দ্র করে। এটি একটি রাজনৈতিক ঘরানার ছবি যেখানে দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করছেন বাস্তবেও সহোদর দুই ভাই- সালমান ও সোহেল খান। ধারণা করা হচ্ছে এ ছবিতে সালমানের প্রেমিকা হিসেবে পর্দায় দেখা যাবে জু জু’কে।

সম্প্রতি জু জু’র ইস্টাগ্রামে প্রকাশিত একটি ছবিতে তাকে সালমান-এর সঙ্গে লাদাখে-এ শ্যুটিং করতে দেখা গেছে। ‘টিউবলাইট’-এর মাধ্যমে বলিউডে অভিষেক হলেও এর আগে হলিউডের ‘সাংহাই কলিং’ ও ‘দ্য ম্যান উইথ দ্য আয়রন ফিস্ট’ ছবিতে অভিনয় করেছেন এই চীনা অভিনেত্রী।