২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে আসছে ‘প্রেম কি বুঝিনি’

ঈদুল আজহা উপলক্ষ্যে মুক্তি পাচ্ছে যৌথ প্রযোজনার সিনেমা ‘প্রেম কি ‍বুঝিনি’। জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ-এর এই ছবিতে অভিনয় করেছেন টালিগঞ্জের দুই তারকা শুভশ্রী ও ওম।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2016, 04:55 PM

Updated : 11 Oct 2022, 08:36 PM

প্রথমে কথ্ ছিল, কোরবানীর ঈদ উপলক্ষ্যে জাজ-এর ব্যানারে মুক্তি পাবে পরীমণি অভিনীত ‘রক্ত’ সিনেমাটি। তবে প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ গ্লিটজকে জানান, শুটিং-এর কাজ পুরোপুরি শেষ না হওয়ায় শিগগিরই ছবিটি মুক্তি দিতে পারছেন না তারা।

তিনি বলেন, “‘রক্ত’ সিনেমার দৃশ্যধারনের কাজ এখনোও বাকি। আগে সিনেমার দৃশ্যধারনের কাজ চূড়ান্তভাবে শেষ হোক তারপরেই ‘রক্ত’ সিনেমাটি মুক্তির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।”

ঈদুল ফিতরে বক্স অফিসে দাপুটে অবস্থানে ছিলো জাজ মাল্টিমিডিয়ার ও এসকে মুভিজের যৌথ প্রযোজনায় র্নিমিত দুই সিনেমা ‘শিকারি’ ও ‘বাদশা’। সেই ধারাবাহিকতায় সিনেমপাড়ায় গুঞ্জন রটেছিলো এবারের ঈদেও বক্স অফিসে নিজেদের আধিপত্ত্য বিস্তারে একই ছক কষছে জাজ ।

সম্প্রতি জাজ মাল্টিমিডিয়া ওয়াজেদ আলি সুমন-এর ‘রক্ত’ সিনেমাটির টিজার ও ‘ডানাকাঁটা পরী’ গানটি প্রকাশ করে। ইউটিউবে প্রকাশের সঙ্গে সঙ্গেই ঝড় তোলে টিজার ও গানটি। জয় করে পরীভাক্তদের হৃদয়। ফলে শুরু হয় ‘রক্ত’ সিনেমাকে ঘিরে ঢাকাই সিনেমাপ্রেমীরে প্রতিক্ষার প্রহর।

অন্যদিকে এরমধ্যেই সিনেপাড়ায় গুঞ্জন রটেছে এবারের ঈদে নাকি জাজ মাল্টিমিডিয়া ও এসকে ‍মুভিজের যৌথ প্রযোজনায় র্নিমিত জাকির হোসেন রাজুর ‘প্রেমী ও প্রেমী’ সিনেমাটি মুক্তির পরিকল্পনা কষছেন জাজ মাল্টিমিডিয়া। তবে বিষয়টিকে কেবলই গুঞ্জন হিসেবে উড়িয়ে দিলেন আব্দুল আজিজ। 

গ্লিটজকে তিনি বলেন, “এবারের ঈদে জাজ মাল্টিমিডিয়া থেকে আমরা শুধুমাত্র একটি সিনেমাই ‍মুক্তি দিচ্ছি। আর তা হলো ‘প্রেম কি বুঝিনি’। তবে সম্ভবত ঈদের আগেই জাকির হোসেন রাজুর ‘প্রেমী ও প্রেমী’ সিনেমার শুটিং শেষ হয়ে যাবে। কিন্তু তারপরেও এবারের ঈদে ‘প্রেমী ও প্রেমী’ সিনেমাটি মুক্তির দেওয়ার কোন ধরনের পরিকল্পনা আমাদের নেই।”

জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের যৌথ প্রযোজনায় রোমান্টিক ও কমেডি ধাঁচের ‘প্রেম কি বুঝিনি’ সিনেমাটি পরিচালনা করেছেন সুদীপ্ত সরকার। সিনেমায় জুটিবেধে অভিনয় করেছে কলকাতার দুই অভিনয়শিল্পী ওম ও শুভশ্রী। এছাড়াও সিনেমায় অন্যান্যদের মধ্যে ফেরদৌস, অমিত হাসান, আশিস বিদ্যার্থী সহ আরো অনেকে অভিনয় করছেন। আর একটি বিশেষ চরিত্রে জান্নাতুল ফেরদৌস পিয়াকে সিনেমায় দেখা যাবে।