ঈদে আসছে ‘সুলতানা বিবিয়ানা’
ঈদে মুক্তি পাচ্ছে বাপ্পী চৌধুরী, আঁচল অভিনীত ‘সুলতানা বিবিয়ানা’ সিনেমাটি। খবরটি নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়ার কণর্ধার আরশাদ আদনান।
গ্লিটজকে এব্যাপারে তিনি বলেন, “আসন্ন কুরবানীর ঈদকে সামনে রেখে আমরা ‘সুলতানা বিবিয়ানা’ সিনেমাটি মুক্তি দিচ্ছি।”
অন্যদিকে ঈদকে সামনে রেখে আরো দুটো প্রযোজনা সংস্থা থেকে দুটো কিংবা তিনটি সিনেমার মুক্তি দেওয়ার গুঞ্জন ইতমধ্যেই কাকরাইল পাড়ায় রটেছে। সেক্ষেত্রে ‘সুলতানা বিবিয়ানা’ সিনেমাটি তাদের সঙ্গে প্রতিযোগিতার জন্য প্রস্তত কিনা? গ্লিটজের এমন প্রশ্নে বেশ আত্নবিশ্বাসী উত্তর দিলেন আদনান।
তিনি বলেন, “একটু সময় নিয়ে একটি ভালো গল্প নিয়ে দেশের মানুষের কথা ভেবে এবং দেশের মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারে- এই কথা চিন্তা করেই আমরা ‘সুলতানা বিবিয়ানা’ সিনেমাটি র্নিমান করেছি। কাজেই প্রতিযোগিতা মোটেই বোধ করছি না। কারন আমি সাধারন মানুষের জন্য সিনেমা র্নিমান করেছি।”
আদনান দাবি করেন, “কাউকে দেখানোর জন্য বাইরের দেশের সংস্কৃতিকে কপি করে এবং সেই দেশের অন্য ভাষার সিনেমা কপি করে আমি সিনেমা বানাই না। এরকম তথাকথিত ‘সিনেমা’ বানিয়ে মানুষকে ধো্ঁকা দেওয়ার কাজ প্রযোজনা সংস্থা থেকে অতীতে হয়নি, ভবিষ্যতেও হবে না। এবারের সিনেমাতেও সেটা হবে না।”
আদনান আরও বলেন, “ভবিষতেও যে সিনেমা আসবে সেখানেও মৌলিক গল্প প্রাধাণ্য পাবে। সুতরাং অন্য প্রযোজনা সংস্থা কিংবা বাজারের অন্য কারোর সঙ্গে আমার কোনো প্রতিযোগিতা নেই।”
‘সুলতানা বিবিয়ানা’ সিনেমার গল্প লিখেছেন ফারুক হোসেন। গল্পটি পুরোপুরি মৌলিক বলেই দাবি করলেন আদনান।
গ্লিটজকে তিনি বলেন, “সিনেমাটি দেখলেই মনে হবে এটা আমাদের দেশের সিনেমা দেখছি। এটা আমাদের গল্প। এই সিনেমাটি দেখলে খুব সহজেই আমরা নিজের সঙ্গে ছবিটি মেলাতে।”
২০১৩ সালে মুক্তি প্রাপ্ত শাহীন সুমনের ‘জটিল প্রেম’ সিনেমার মাধ্যমে প্রথমবারের জুটি বেঁধে অভিনয় করেন বাপ্পী ও আচঁল। এরপরে তারা একে একে তারা ‘প্রেম প্রেম পাগলামি’, ‘কি প্রেম দেখাইলা’, ‘আজব প্রেম’, ‘গুন্ডা দ্যা টেররিষ্ট’ সিনেমাগুলোতে তারা অভিনয় করেন। এবার সেই ধারাবাহিকতায় নবাগত র্নিমাতা হিমেল আশরাফের ‘সুলতানা বিবিয়ানা’ সিনেমার মাধ্যমে ষষ্ঠবারের মতো পর্দায় জুটিবদ্ধ হলেন।
সিনেমায় অন্যান্যদের মধ্যে আরো অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, অমিত হাসান প্রমুখ।
সবকিছু ঠিকঠাক মত চললে এবং সকলে সহযোগিতা পেলে ৭০টির বেশি প্রেক্ষাগৃহে ‘সুলতানা বিবিয়ানা’ সিনেমাটি মুক্তি পেলেই নাকি খুব আনন্দিত হবেন বলে গ্লিটজকে নিশ্চিত করলেন সিনেমার এই প্রযোজক।
