ঈদের সিনেমায় শাকিব বনাম জিৎ
ঈদ মানেই প্রেক্ষাগৃহে নতুন নতুন সিনেমা আর তুমুল প্রতিযোগিতা। এবারের ঈদেও তার ব্যতিক্রম হচ্ছে না। ঈদ উল ফিতর উপলক্ষে সারা দেশের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাচ্ছে চারটি সিনেমা- ‘শিকারি’, ‘বাদশা দ্য ডন’, ‘সম্রাট’ ও ‘রানা পাগলা- দ্যা মেন্টাল’। এরমধ্যে তিনটি সিনেমাতেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। অন্যদিকে ‘বাদশা দ্য ডন’ সিনেমার নায়কের আসনে দেখা যাবে টালিগঞ্জের তারকা জিৎকে।
এরমধ্যে দেশীয় প্রযোজনায় নির্মীত হয়েছে ‘সম্রাট’ ও ‘রানা পাগলা- দ্যা মেন্টাল’ সিনেমাদুটি। আর ‘শিকারি’ ও ‘বাদশা দ্য ডন’ র্নিমিত হয়েছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজের যৌথ প্রযোজনায়।
কয়েক বছর ধরেই ঈদ মানেই ঢাকাই সিনেমায় একক রাজত্ব চিত্রনায়ক শাকিব খানের। তবে এবার সেই রাজত্বে ভাগ বসাবেন জিৎ। ‘বাদশা দ্য ডন’ সিনেমায় জিৎ-এর বিপরীতে দেখা যাবে বাংলাদেশের অভিনেত্রী নুসরাত ফারিয়াকে।
‘সম্রাট’ ও ‘রানা পাগলা- দ্যা মেন্টাল’ সিনেমাদুটো এরমধ্যেই সাড়া ফেলেছে অনলাইনে। তারপরেও যৌথ প্রযোজনায় র্নিমিত সিনেমাদুটো নিয়ে খুবই আশাবাদী জাজ মাল্টিমিডিয়ার কণর্ধার আব্দুল আজিজ।
‘শিকারি’ ও ‘বাদশা’ সিনেমা দুটোতে নাকি ঢাকাই সিনেমার দর্শকরা একটি বাণিজ্যিক সিনেমার সব উপকরণ পাবেন বলেই বিশ্বাস আব্দুল আজিজ-এর।
গ্লিটজকে তিনি বলেন, “শাকিব খান, শ্রাবন্তি, জিৎ, ফারিয়া ছাড়াও সঙ্গে জাজ মাল্টিমিডিয়া ও যৌথ প্রযোজনার সিনেমা, লন্ডনের মনোরম লোকেশনে সিনেমা দুটোর দৃশ্যায়ন, মাসালা- সবকিছু মিলিয়ে পুরোদস্তর কমপ্লিট প্যাকেজ। আমার মনে হয় যা সম্ভবত অন্যান্য সিনেমাতে হয়ত নেই। সেই দিক থেকে জাজ মাল্টিমিডিয়ার সিনেমাগুলোর সঙ্গে অন্য সিনেমার তুলনা করাটা আমার মনে হয় না ঠিক হবে।”
কিন্তু এবারের ঈদ উল ফিতরে মুক্তি প্রাপ্ত চারটি সিনেমার মধ্যে তিনটি সিনেমায় নায়ক হিসেবে অভিনয় করেছেন শাকিব খান। সিনেমাগুলো হচ্ছে ‘শিকারি’ ‘সম্রাট’ ও ‘মেন্টাল’। সেক্ষেত্রে যৌথ প্রযোজনায় র্নিমিত ও শাকিব খান অভিনীত ‘শিকারি’ সিনেমাটি শাকিব খান অভিনীত ‘সম্রাট’ ও ‘রানা পাগলা’- দ্যা মেন্টাল সিনেমা দুটোর প্রতিদ্বন্দ্বি কিনা গ্লিটজের এমন প্রশ্নে বেশ কৌশলী উত্তর দিলেন জাজের কণর্ধার।
অন্যদিকে নিজের সিনেমার সঙ্গে অন্যান্য সিনেমাগুলোর সঙ্গে প্রতিযোগিতার ক্ষেত্রে মোটেও চিন্তিত নন ‘সম্রাট’ সিনেমার র্নিমাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। তার মতে দর্শক প্রতিটি সিনেমাই লুফে নিবে।
গ্লিটজকে তিনি বলেন,“ কোন সিনেমাকেই আমি ‘সম্রাট’ সিনেমার একক প্রতিদ্বন্দ্বি হিসেবে দেখছি না। কারন এই প্রথমবার ঈদে একই সঙ্গে বেশ কয়েকটি ভালো সিনেমা মুক্তি পাচ্ছে। বরং আমার বিশ্বাস যারা নিয়মিত সিনেমা দেখে থাকেন তারা সবাই চারটি সিনেমাই দেখবেন।”
গ্লিটজকে ‘সম্রাট’ র্নিমাতা আরো বলেন, “আমার মনে হয় এবারের ঈদের প্রতিটি সিনেমার কোনোটিই অন্যগুলোর চেয়ে পিছিয়ে নেই। ঈদের সময়ে এমন ধরনের সিনেমা আমাদের দেশে খুবই কম হয়েছে। কাজের মানের দিক থেকে এবারের ঈদের চারটি সিনেমা খুবই মানসম্মত।”
“গল্পের দিক থেকে একেক জনের গল্প একক ধরনের হবে। যেহেতু সিনেমাগুলো আমি দেখিনি তাই গল্পের ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না। তবে আমি খুবই আশাবাদী। এই বিষয়টি আমাদের ঢাকাই সিনেমাশিল্পের জন্যও খুবই ইতিবাচক। শাকিব খানের কাজের কোন তুলনা নেই। তাই আমি কাউকেই প্রতিদ্বন্দ্বিতার জায়গা থেকে দেখছিনা।”
‘সম্রাট’ সিনেমাটিতে দীর্ঘদিন পর পর্দায় ফিরছে শাকিব খান-অপু বিশ্বাস জুটি। অন্যদিকে ‘রানা পাগলা- দ্য মেন্টাল’ সিনেমায় শাকিবের বিপরীতে দেখা মিলবে নুসরাত ইমরোজ তিশা, আঁচল ও সংগীতশিল্পী পড়শিকে।
পারভেজ চৌধুরী প্রযোজিত ‘রানা পাগলা- দ্যা মেন্টাল’ সিনেমাটি র্নিমান করেছেন র্নিমাতা শামিম আহমেদ রনি।
