আততায়ীর গুলিতে পপ তারকার মৃত্যু
রিয়ালিটি টিভি শো 'দ্য ভয়েস' এর সাবেক প্রতিযোগী ও পপ তারকা ক্রিস্টিনা গ্রিমি প্রাণ হারিয়েছেন আততায়ীর গুলিতে। শুক্রবার যু্ক্তাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোতেএকটি কনসার্ট শেষে এই আততায়ী হামলা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
টুইটারে প্রকাশিত পুলিশি বিবৃতিতে জানা যায়, ২২ বছর বয়সী গ্রিমি কনসার্ট শেষে ভক্তদের অটোগ্রাফ দিচ্ছিলেন অরল্যান্ডোর প্লাজা লাইভ মিউজিক ভেন্যুতে। সেখানেই এক অজ্ঞাতনামাব্যক্তি ভিড় ঠেলে এগিয়ে এসে এলোপাতাড়ি গুলি চালালে গুলিবিদ্ধ হন গ্রিমি।
গ্রিমির বড় ভাই আততায়ীকে ধাক্কা দিয়ে সরিয়ে নিলে গুলি করে আত্মহত্যা করে অজ্ঞাতনামা ব্যক্তিটি।
গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কয়েক ঘন্টা পর মৃত্যুবরণ করেন গ্রিমি। হাসপাতাল কর্তৃপক্ষ থেকে শনিবার জানানো হয়, গুরুতর আঘাতের কারণেই মৃত্যুহয়েছে তার।
সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে তরুণ এই সংগীত শিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে গ্রিমির ভক্তকূল এবং তারকারা।
‘দ্য ভয়েস’-এ গ্রিমি’র প্রশিক্ষক, সংগীত তারকা অ্যাডাম লেভিন টুইটারে লিখেন, “আমি দুঃখিত, স্মম্ভিত এবং বিভ্রান্ত। আমরা তোমাকে অনেক ভালবাসি, ক্রিস্টিনা!”
২০১১ সালে ‘ফাইন্ড মি’ নামের অ্যালবাম দিয়ে সঙগীত জগতে প্রবেশ ঘটে গ্রিমির। এরপর ২০১৪ সালে ‘দ্য ভয়েস’-এর ষষ্ঠ সিজনে অংশ নিয়ে খ্যাতির আলোয় চলে আসেন তিনি। ওই প্রতিযোগীতায় তৃতীয স্থান অধিকার করেছিলেন তিনি।২০১৩ সালে 'উইথ লাভ' নামে একটি অ্যালবামও বেরিয়েছিল এই শিল্পীর।
