২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একই ছাদের নীচে সালমান-লুলিয়া?

চলতি বছরের শুরু থেকৈই শোনা যাচ্ছে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন সালমান খান ও তার ‘কথিত’ প্রেমিকা লুলিয়া ভেন্টুর। এবার শোনা গেলো আরেক খবর, এরই মধ্যে নাকি একই ছাদের নীচে বসবাস করতে শুরু করেছেন সালমান-লুলিয়া জুটি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2016, 04:10 PM

Updated : 11 Oct 2022, 08:21 PM

পুরনো খবর:

লুলিয়ার সঙ্গে বিয়ে হচ্ছে না সালমানের?
‘আমি বিয়ে করলে টুইট করে জানাবো’
জন্মদিনেই বিয়ে করছেন সালমান?

'ডিএনএ' বলছে, মুম্বাইতে নিজের প্রেমিকার একটি বাসা খোঁজার জন্য প্রাণান্ত চেষ্টা করা হচ্ছিল সালমানের পক্ষ থেকে। তবে 'বলিউডলাইফ ডটকম' এরই মাঝে খবর দিয়েছে, বান্দ্রায় সালমানের সঙ্গেই থাকছেন রোমানিয়ান সুন্দরী লুলিয়া। 

ইন্সটাগ্রামে নিজের ভক্তদের শুভ রাত্রির বার্তা জানাতে একটি ছবি পোস্ট করেন লুলিয়া। ওয়েবসাইটটি বলছে, যে বাসার অংশবিশেষ ছবিতে দেখা যাচ্ছে, সেটি আর কারও নয়; বরং সালমানের বান্দ্রা গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট এর একটি কক্ষ। 

তবে আনুষ্ঠানিকভাবে সালমান কিংবা লুলিয়ার পক্ষ থেকে একসঙ্গে বসবাসের ব্যাপারে কিছু জানা যায়নি। 

সালমান খান-এর সঙ্গে বেশ কয়েক বছর ধরেই নাম জুড়েছে লুলিয়া ভেন্টুরের। তবে চলতি বছরের শুরুতেই তাদের বিয়ের গুজব চাউর হয়ে যায় মুম্বাই সিনে পাড়ায়। তখন থেকেই শোনা যাচ্ছিল, এবছর, সালমানের ৫১ তম জন্মদিনেই মায়ের ইচ্ছায় গাঁটছড়া বাঁধতে চলেছেন ভারতের সবচেয়ে ‘আকাঙ্খিত’ এই কুমার।

তবে নিজের বিয়ে নিয়ে গণমাধ্যমের এই অতিরিক্ত আগ্রহ একেবারেই ভালো চোখে দেখেননি সালমান। সাংবাদিকদের প্রশ্নে বলেছেন, বিয়ে ঠিক হলে টুইটারে সবার আগে নিজের ভক্তদের জানাবেন তিনি।

এরপুর লুলিয়াও ইন্সটাগ্রামকে বেছে নেন বিয়ে নিয়ে নিজের অবস্তঅন পরিস্কারের জন্য। তিনি বলেছিলেন, বিয়ে নিয়ে এখনই কোন তাড়া নেই তার।

তবে একই ছাদের নীচে এই জুটির বসবাসের ঘটনা যদি সত্যি হয়, তাহলে আনুষ্ঠানিকভাবেই সংসার পাততে যে খুব দেরী নেই- একথাই এখন বলছেন সবাই।