২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইমন যখন রাজপুত্র!

ঢাকাই সিনেমার চেনা মুখ ইমনকে এবার দেখা যাবে টিভির পর্দায় প্রাচীন যুগের এক রাজপুত্রের বেশে। পাঁচ হাজার বছর আগের সময়কালের একটি পৌরাণিক গল্প অবলম্বনে র্নিমিত টেলিফিল্ম ‘নীল কমল’-এ অভিনয় করেছেন তিনি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2016, 02:53 PM

Updated : 11 Oct 2022, 08:21 PM

‘নীল কমল’ টেলিফিল্মে অভিনয় প্রসঙ্গে গ্লিটজকে ইমন বলেন, “আমি নিয়মিত সিনেমায় অভিনয় করি। সেই সুবাদ টেলিফিল্ম বা নাটকে কম কাজ করা হয়। এবারের ঈদেই এই টেলিফিল্মটি প্রচারিত হবে। এর শ্যুটিং-এর সকল ক্ষেত্রেও রয়েছে নতুনত্ব। ‘নীল কমল’ টেলিফিল্মে অভিনয় করতে আমি আমি তাই সানন্দেই রাজি হয়েছি।”

টেলিফিল্মটিতে নিজের চরিত্র সম্পর্কে ইমন বলেন, “ ‘নীল কমল’ টেলিফিল্মের কাহিনী আবর্তিত হয়েছে পাঁচ হাজার বছর আগের সময়ের একটি গল্পকে ঘিরে। এই টেলিফিল্মে অভিনয় করতে পেরে আমার খুবই মজা লেগেছে। কারণ, প্রাচীন যুগের চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য আমাদের সাজপোশাকও ছিল একেবারেই অন্যরকম। তাছাড়া এটি র্নিমাণের ক্ষেত্রে অনেক আধুনিক প্রযুক্তিও ব্যবহার করা হয়েছে।”

টেলিফিল্মে রাজপুত্র নীল কমল চরিত্রে অভিনয় করেছেন ইমন। তার বিপরীত রাক্ষসকণ্যা কামিনীর ভুমিকায় অভিনয় করেছেন মৌসুমী হামিদ। টেলিফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন রাজিব হাসান।

টেলিফিল্মের গল্পে এগিয়েছে প্রাচীন রাজ্য চন্দ্রপাটের রাজা চন্দ্রবলের পরিবারকে ঘিরে। রাজার দুই রানির কোল আলো করে একই দিনে জন্ম নেয় দুই রাজপুত্র নীল কমল ও লাল কমল। কিন্তু জন্মের সময়ই নীল কমলের মা মারা যান। নীল কমল বুদ্ধি ও দয়ার সাগর হলেও লাল কমল বিদ্যা বুদ্ধির চেয়ে বাহুবলে বেশি দক্ষ। লাল কমলের মা রানী ভবানীর একটিই লক্ষ্য, তার পুত্র লাল কমলকে রাজ্যের সিংহাসনের একমাত্র অধিকারী করা।

এমনই রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে রাজপুত্র নীল কমলকে কালা জঙ্গলে ছদ্মবেশে পাঁচ বছরের বনবাসে যেতে হয়। সেখানেই তার পরিচয় হয় কালা জঙ্গলের রাক্ষস রাজ বিরাট ও তার কন্যা কামিনীন সঙ্গে। এভাবে নানা নাটকীয়তায় পরিনতির দিকে এগিয়ে থাকে নীল কমলের গল্প।

সিনেমায় অভিনয় করলেও টেলিফিল্মে অভিনয় করার সময় কোন দ্বান্দিক পরিস্থিত মুখোমুখি হয়েছেন কিনা গ্লিটজের এমন প্রশ্নে আত্নবিশ্বাসী উত্তর দিলেন ইমন।

তিনি বলেন,“ আমি একজন অভিনেতা। সিনেমায় আমি বেশি কাজ করলেও টিভি নাটকে যেভাবে দরকার সেভাবেই অভিনয় করি আমি। অভিনয়ের সময়ে ছোট পর্দা, বড় পর্দা- এসব ব্যাপার আমি মাথায় রাখি না। কারন আমি জানি কোথায় কিভাবে অভিনয় করতে হয়।”

‘নীল কমল’ ছাড়াও এবারের ঈদে ভক্তদের আরো কিছু কাজ উপহার দিতে যাচ্ছেন বলে গ্লিটজকে নিশ্চিত করলেন ইমন।

তিনি বলেন, “ফেরদৌস হাসান রানা, শাখাওয়াত মানিক, রাসেল সিকদার ছাড়াও যেসব র্নিমাতা ঢাকাই সিনেমায় ভালো কিছু উপহার দিতে পারবেন এমন কয়েকজন কাছের র্নিমাতাদের সাথে এবারের ঈদের জন্য নির্মীত বেশ কয়েকটি নাটকে কাজ করা হয়েছে এবং আরো কয়েকটিতে কাজ করার সম্ভাবনাও রয়েছে। মূলত তাদের কনসেপ্টের সাথে আমার চিন্তাধারার মিলে যাওয়ার কারনেই এই কাজগুলো করা হচ্ছে।”

টেলিফিল্মটি এবারের ঈদ উপলক্ষ্যে প্রচারিত হবে চ্যানেল আইয়ে।