২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খরা পীড়িতদের পাশে আকশায়

বছর ঘুরে এসেছে গ্রীষ্ম। সূর্যের রুদ্রমূর্তীতে আরও একবার দুর্যোগময় পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে ভারতের মহারাষ্ট্র প্রদেশ। ভয়ঙ্কর খরায় জর্জরিত পুরো এলাকা, পানির সঙ্কটও দেখা দিয়েছে প্রকটাকারে। এমন দুর্যোগে হাত গুটিয়ে বসে থাকলেন না আকশায় কুমার। খরার সমস্যা কাটিয়ে উঠতে তিনি এবার দান করেছেন ৫০ লাখ রুপি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2016, 06:10 PM

Updated : 12 Apr 2022, 01:52 AM

জিনিউজ জানাচ্ছে, আকশায়ের এরকম বদান্যতা নতুন কিছু নয়। গত বছরও মহারাষ্ট্রের এই দুর্যোগময় পরিস্থিতিতে কৃষকদের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। সেবার কৃষকদের কল্যাণে ৯০ লাখ রুপি দান করেছিলেন তিনি। পরবর্তী ছয় মাসের জন্য এই জেলার তিন কৃষককে ৫০ হাজার রুপি দেওয়ার ব্যবস্থাও করেছিলেন তিনি।

এবার তিনি ৫০ লাখ রুপি দান করেছেন জালইউক্ত শিভার আভিয়ান নামক একটি প্রতিষ্ঠানকে, যারা মহারাষ্ট্রে খরা সমস্যা নিরসনে কাজ করে আসছে। এদিকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেভেন্দ্র ফাদনাভিস কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আকশায়ের মহানুভবতায়।

শুধু আকশায় কুমার একাই নন, অভিনেতা আমির খান এবং নানা পাটেকরও পাশে এসে দাঁড়িয়েছেন খরা পীড়িত মানুষের।