২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চকলেটের তৈরী রজনিকান্ত!

তামিল মহাতারকা রজনিকান্তের প্রতি সম্মান জানিয়ে অদ্ভুত এক কীর্তি গড়লো চেন্নাইয়ের একটি ক্যাফে। রজনিকান্তের ছয় ফুট লম্বা একটি প্রতিকৃতি বানিয়েছে তারা, যা আগাগোড়াই চকলেটের তৈরী।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2016, 03:30 PM

Updated : 12 Apr 2022, 01:51 AM

এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালস জানাচ্ছে, ৬০০ কেজি চকলেট দিয়ে চেন্নাইয়ের ‘জুকা’ নামের একটি ক্যাফে তৈরী করেছে এই প্রতিমূর্তিটি। এটি তৈরি করতে তাদের সময় লেগেছে দুই সপ্তাহ।

ক্যাফেটির ব্যবস্থাপনা প্রধান ভিত্তুর জানান, একটি জরিপে উঠে আসা সাধারন মানুষের মতামতের ভিত্তিতেই মূর্তিটি তৈরী করেছেন তারা। তিনি আরো বলেন, চকলেটের এই মুর্তি রজনিকান্তের অনেক ভক্তকেই আকৃষ্ট করেছে। এতে তাদের ব্যাবসায়িক লাভও হচ্ছে আগের চেয়ে কয়েকগুণ বেশি।

এদিকে, কিছুদিন আগেই রজনিকান্ত এবং তার ভক্তদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয় ‘পাল অভিশেকাম’-এর মাধ্যমে তোমিল এই তারকার নামে হাজারো লিটার দুধ নষ্টের অভিযোগে। রজনিকান্তের নতুন সিনেমা মুক্তি উপলক্ষে তার প্রতিকৃতিতে দুধ উৎসর্গ করার প্রচলন ছিলো অনেকদিন থেকেই। ভারতে অপুষ্টির শিকার অনেক শিশুই যেখানে দুধ পায়না, সেখানে এভাবে দুধের অপচয় বন্ধে আদেশ এসেছিল খোদ হাইকোর্ট থেকেই।

সেই ধারাবাহিকতায়, এবার চকলেটের রজনীকান্তকে নিয়ে সেরকম কোন মামলা হয় কিনা, সেটাই এখন দেখার বিষয়।