'দুই বাংলা এক হলে বাজেট সমস্যা নয়'
মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশে অনুষ্ঠিত হলো গৌতম ঘোষের ‘শঙ্খচিল’ সিনেমার উদ্বোধনী প্রদর্শনী। এ উপলক্ষ্যে এদিন সকালে ঢাকায় আসেন সিনেমার নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এরপরে দুপুরে তিনি অংশগ্রহন করেন চ্যানেল আইয়ের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে। সেখানে তার সঙ্গে কথা বলার সুযোগ হয় গ্লিটজেরও।
গ্লিটজ: সৃজিৎ মুখার্জির ‘রাজকাহিনী’তে বিষয়বস্তু হিসেবে দেশভাগ এসেছে। ‘শঙ্খচিল’-এ দেশভাগ কিভাবে প্রাসঙ্গিক?
প্রসেনজিৎ: সৃজিৎ মুখার্জির সিনেমাটি দেশভাগের সিনেমা। গৌতম ঘোষের সিনেমাটি দেখলেই বুঝতে পারবেন এই সিনেমা দেশভাগের ইতিহাসের সিনেমা নয়..ইতিহাসটা সঙ্গে আছে। এটা মানবিকতার সিনেমা...মানবজাতির পরিবারের গল্প। আমার তো বারবার মনে হয়েছে আমার যে চরিত্রটা..রুপসা বা কুসুম - তিনজন মানুষের যে পরিবার, এটা কিন্তু একটি পরিবারের গল্প নয়, লক্ষ লক্ষ পরিবার বা লক্ষ লক্ষ মানুষের বেদনা, দুঃখ, কষ্ট, যন্ত্রনা, লড়াই সবটাই এই পরিবারের মধ্য দিয়ে ফুটানোর চেষ্টা করা হয়েছে। তবে দুটো সিনেমা একেবারেই ভিন্ন।
গ্লিটজ: আপনি বাংলা ভাষার চলচ্চিত্রের বাজার এক করার পক্ষে কথা বলছেন। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের আর্থ-সামাজিক ও রাজনৈতিক দর্শন তো এক নয়। সেক্ষেত্রে দুই দেশের বাংলা সিনেমার বাজার এক হওয়া সম্ভব?
প্রসেনজিৎ: আমি মনে-প্রাণে বিশ্বাস করি। হয়ত বাধা-বিপত্তি থাকেই। কিন্তু সারা পৃথিবীতে অনেক জায়গাতেই এটা হয়েছে। আমি এটা সঠিকভাবেই মেনে নিচ্ছি বাংলাদেশ একটি দেশ আর আমাদের পশ্চিমবঙ্গ একটি দেশের একটা অংশ। কিন্তু আমাদের কিছু জিনিসের এতই মিল..আর সিনেমা এমনই একটা জিনিস বা নাটক এমনই একটা জিনিস বা গান এমনই একটা জিনিস, যেমন ধরুন আমরা দুই দেশ একই দিনে পহেলা বৈশাখ পালন করবো। সেখানে কোনো ভাগ নেই। একটা গান যখন আমাদের ওখানে ভাল তৈরি হয় বা এখানে একটি ভাল গান তৈরি হয় বা সিনেমা আমরা কিন্তু দেখছি। হ্যা..কিছু সিস্টেমের জায়গা আছে যেগুলো হয়তো পচিঁশ বা কুড়ি বছর আগে করা.. কিছু সিস্টেম আছে সেটা দুই দেশের করা। কিন্তু এটা অন্তত মনে হয় আজকের দিনে দাড়িয়ে, যেখানে সিনেমা আমরা প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পাঁচ মিনিটের মধ্যেই ইন্টারনেটে সিনেমাটি দেখতে পারছি, সেখানে কিন্তু সিনেমা নিয়ে ভাবনার সময় এসে গেছে । এখন আমাদের হাতে কতগুলো স্ক্রিন হয়ে গিয়েছে একবার ভাবুন..যেমন টিভি..ল্যাপটপ..আইফোন সেখানেও মানুষ সিনেমা দেখে। আমাদের হাতে এগুলো স্ক্রিন আবার প্রতিটি স্ক্রিনের জন্য আলাদা আলাদা কাজ রয়েছে। আজকের দিনে দাড়িয়ে যদি দুই বাংলা এক জায়গায় করে বতর্মানে যেসব মেধাবীরা আসছে..আমাদের ওখানেও আছে ..এখানেও আছে আমরা যদি তাদের সেই জায়গাটা না দেই ..আমার দৃঢ় বিশ্বাস এমন জায়গায় হয়তো.. আমার স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে। তবে দুই বাংলা এক হলে ‘বাহুবালি’ র্নিমাণ করা সোজা ব্যাপার। আমরা দশটা ‘বাহুবালি’ র্নিমাণ করতে পারবো।
গ্লিটজ: তাহলে সম্যসা কোথায়?
প্রসেনজিৎ: এখানে একমাত্র সম্যসা হচ্ছে আমরা আমাদের ব্যবসায়িক জায়গা থেকে দুই বাংলাকে এক করে সিনেমা দেখাতে পারছি না। সেটা আমাদের নিজেদের সম্যস্যা। কিন্তু যেদিন আমরা এক করে দেখাতে পারবো সেদিন আমরা ‘বাহুবালি’র মতো বাজেটের সিনেমা নিমর্াণ করতে পারবো।
গ্লিটজ: ‘প্রাক্তন’-এ ঋতুপর্ণার বিপরীতে ফিরছেন ১৪ বছর পর। এই সিনেমা সম্পর্কে জানতে চাই..
প্রসেনজিৎ: ‘প্রাক্তন’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে...প্রায় ১৪ বছর পরে ঋতুপর্ণার সঙ্গে একসঙ্গে কাজ করছি। সিনেমার গল্পটি বেশ পরিপক্ক বলা যেতে পারে। বাঙালি দর্শকরা সিনেমাটি জন্য অপেক্ষা করে আছে। হয়তো ‘প্রাক্তন’ সিনেমাটি প্রচারের জন্য এখানেও (বাংলাদেশ) আসার চেষ্টা চলছে। কারন ঋতুপর্ণা ও প্রসেনজিৎ-এর একটি বিশাল ভক্তকূল এখানেও রয়েছে।
গ্লিটজ: সৃজিৎ মুখার্জির ‘জুলফিকার’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো শেক্সপিয়ারের সাহিত্যর্নিভর চলচ্চিত্রে অভিনয় করছেন..সিনেমাটি নিয়ে কিছু বলুন।
প্রসেনজিৎ: ‘জুলফিকার’ সৃজিৎ মুখার্জির একটি সিনেমা, যেখানে সব নায়কেরা একটি সিনেমাতে রয়েছে..খুব পুরুষশাসিত একটি গল্প। হ্যাঁ..এটা শেক্সপিয়র থেকে নেয়া।
