২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সানির বিরুদ্ধে শত কোটির মামলা

আবারও মামলা হলো সানি লিওনির বিরুদ্ধে। এবার মামলা দায়ের করেছেন, ‘বিগ বস’ অনুষ্ঠানে সানির সঙ্গে অংশ নেয়া পূজা মিশ্রা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2016, 04:47 PM

Updated : 12 Apr 2022, 01:47 AM

সানির বিরুদ্ধে মানহানীর মামলা দায়ের করেই ক্ষান্ত দেননি পূজা, ১০০ কোটি রুপি ক্ষতিপূরণও দাবী করেছেন।

রিয়েলিটি শো 'বিগ বস' এর পঞ্চম সিজনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সানি লিওনি এবং পূজা মিশ্রা। পূজা দাবী করেন, তার বিরুদ্ধে সাক্ষাৎকারে অবমাননাকর বক্তব্য দিয়েছেন তিনি। এছাড়াও একটি পত্রিকায় ছাপানো প্রতিবেদনে তার বিরুদ্ধে বাজে কথা ছাপানোর পেছনে সানির হাত ছিল বলে দাবী করেন তিনি। ৩২ বছর বয়সী এই মডেল দাবী করেন, এ সমস্ত কারণে তার ইমেজ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর ফলে ৭০ লাখ রুপির সম পরিমাণে আর্থিক ক্ষতির মুখোমুখি হয়েছেন তিনি।

অবশ্য আদালতে ওঠার পর মামলাটি ছুটির পর পর্যন্ত স্থগিত করা হয়।