জাজ-মাহি সমীকরণ: ‘সময়মতো সব জানতে পারবেন'
দীঘর্ বিরতির পর আবার জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে মুক্তি পাচ্ছে মাহিয়া মাহির সিনেমা। ৮ এপ্রিল মুক্তি পেতে যাওয়া ‘অনেক দামে কেনা'য় মাহি অভিনয় করেছেন তার অভিষেকের নায় বাপ্পী সাহার বিপরীতে সেই সঙ্গে পর্দায় ফিরেছেন ডিপজল।
জাকির হোসেন রাজু পরিচালতি ‘অনেক দামে কেনা’ সিনেমায় প্রথমবারের মতো দৃষ্টিশক্তিহীন এক নারীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মাহিকে। গুঞ্জন শোনা যাচ্ছে এটিই হতে যাচ্ছে জাজের সঙ্গে মাহির শেষ সিনেমা। মাহিকে জাজের আগামী দিনের পরিকল্পনা কি হবে এমন প্রসঙ্গে জাজের কর্ণধার আব্দুল আজিজ অবশ্য বললেন,“ সময় মতো সব আপডেট আপনারা জানতে পারবেন।”
‘অনেক দামে কেনা’ সিনেমাটির চিত্রনাট্য ও কাহিনি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। সিনেমাটি সারা দেশে ৮০টি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হবে বলে নিশ্চিত করেছে জাজ।
