'পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান'- এ পল ম্যাককার্টনি
জনপ্রিয় সিরিজ 'পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান' এর নতুন সিনেমা 'ডেড মেন টেল নো টেলস' আসছে, সেটা নতুন খবর নয়। তবে ভক্তদের জন্য বিশাল এক চমক নিয়ে আসছে সিনেমাটি। সিনেমায় একটি বিশেষ চরিত্রে দেখা যাবে বিটলস তারকা পল ম্যাককার্টনিকে।
ডেডলাইন বলছে, জনি ডেপ এবং অরল্যান্ডো ব্লুমের সঙ্গে পর্দা ভাগ করে নেবেন ৭৩ বছর বয়সী ম্যাককার্টনি। পরিচালক জোয়াকিম রনিং এবং এসপেন স্যান্ডবার্গ চাইছেন বর্ষীয়ান এই সঙ্গীত তারকাকে নিয়ে বেশ কিছু দৃশ্য ধারণ করতে। তবে তার চরিত্রের ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।
আগের চারটি সিনেমার মতো এবারও কেন্দ্রীয় চরিত্রে আছেন জনি ডেপ এবং অরল্যান্ডো ব্লুম। খলচরিত্র ক্যাপ্টেইন সালাজারের ভূমিকায় দেখা যাবে স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারডেমকে। রোমান দেবতা পসাইডনের ত্রিশূলের সন্ধানে এবার অভিযানে বেরিয়ে পড়বে ক্যাপ্টেন জ্যাক স্প্যারো এবং তার সঙ্গীরা।
'পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান: ডেড মেন টেল নো টেলস' মুক্তি পাবে ২০১৭ সালের ৭ জুলাই।
