একসঙ্গে বাস করতে চান কালকি-ফারহান?
ভাঙা-গড়ার খেলা মুম্বাই সিনেপাড়ায় চলতেই থাকে। এবার শোনা গেল, পরিচালক-অভিনেতা ফারহান আখতার এবং অভিনেত্রী কালকি কোচলিন তাদের সম্পর্ককে আরো এক ধাপ এগিয়ে নিতে চান।
ভারতীয় দৈনিক মিড-ডে বলছে, সব সময় দেখা করার সুযোগ না থাকলেও নিজেদের যোগাযোগটা ভালো রাখার চেষ্টা করেন কালকি-ফারহান। 'জিন্দেগি না মিলেগে দোবারা'র সেটে তাদের বন্ধুত্ব গড়ে ওঠে। ফারহানের বিয়ে ভেঙে যাওয়ার পর থেকে তাদের সম্পকর্ বন্ধুত্বের চেয়ে বেশি কিছু হয়ে দাড়িয়েছে।
গত বছরই কালকির সঙ্গে বিচ্ছেদ ঘটে তার স্বামী পরিচালক অনুরাগ কাশ্যাপের। আর দীর্ঘ ১৬ বছরের দাম্পত্য সম্পকর্ের ইতি এ বছরই টেনেছেন ফারহান আর অধুনা। তাই দুই দুইয়ে চার মিলিয়ে নিতে অসুবিধা হয়নি গুঞ্জনকারীদের।
অবশ্য প্রথমে শোনা গিয়েছিল, ফারহানের 'ওয়াজির' সিনেমার সহশিল্পী অদিতি রাও হায়দারির সঙ্গে মেলামেশাটাই নাকি শেষ পেরেক ঠুকেছে ফারহান-অধুনার দাম্পত্য জীবনের কফিনে। তবে এসব খবরকে উড়িয়ে দিয়ে ফারহান বলেছিলেন, "কারো ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলাটা আমার শোভা পায় না। আমি মনে করি প্রত্যেক ব্যক্তিরই নীরবতা এবং গোপনীয়তা রক্ষার স্বাধীনতা রয়েছে।"
