২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'সালমানকে বিয়েতে রাজি করাতে পারি'

এই মূহূর্তে বলিউডে সবচেয়ে আরাধ্য কুমার নিঃসন্দেহেই সালমান খান। বয়স ৫০ হয়ে যাওয়ায় তার বিয়ে নিয়ে পরিবার, বন্ধু, সতীথর্ সবাই উদ্বেগ প্রকাশ করেছেন নানা সময়। তবে বলিউডের খানদের মধ্যে জ্যেষ্ঠ আমিরের দৃঢ় বিশ্বাস, বন্ধু সালমানকে বিয়েতে রাজি করানোর ক্ষমতা রয়েছে তার।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2016, 07:09 PM

Updated : 12 Apr 2022, 01:38 AM

ঐশ্বরিয়া থেকে শুরু করে ক্যাটরিনা, এখন পর্যন্ত সম্পর্কে কম মানুষের সঙ্গে জড়াননি সালমান। তবে তার কোনো সম্পকর্ই বিয়েতে গড়ায়নি। সদ্য ৫১ তে পা দেয়া আমিরকে সম্প্রতি সালমানকে বিয়ের করতে বলেছেন কি না এমন প্রশ্ন করা হলে আমির জবাব দেন, "আমি ওভাবে এখন পর্যন্ত চেষ্টা করে দেখিনি। আমি একবারই শুধু তাকে বলেছি, সম্পূর্ণভাবে চেষ্টা করিনি। তবে আমি যদি আমার সামর্থ্য অনুযায়ী সেরা চেষ্টাটা করি, আমি তাকে রাজি করাতে পারবো।"

সাম্প্রতিক সময়ে রোমানিয়ান সুন্দরী লুলিয়া ভ্যান্টুরের সঙ্গে ঘনিষ্ট হতে দেখা গেছে সালমানকে। জোর গুঞ্জন চলছে, এ বছরই হয়তো গাঁটছড়াটা বাঁধবেন ৩০ বছর বয়সী লুলিয়ার সঙ্গে।