২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ঢাকাই শাড়ি' ঢাকাই নয়: সমালোচিত শুভ-জলির গান

জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে প্রথমবারের মতো বাংলাদেশি নায়ক নিয়ে আসছে একটি যৌথ প্রযোজনার সিনেমা। 'নিয়তি' নামের এই সিনেমার একটি গান সম্প্রতি প্রকাশিত হয়েছে ইউটিউবে। 'ঢাকাই শাড়ি' নামের গানটির বিরুদ্ধে উঠেছে ‘ঢাকাই' না হওয়ার অভিযোগ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2016, 01:28 PM

Updated : 20 Aug 2022, 12:01 PM

প্রকাশিত হবার পাঁচ দিনেই দেখা হয়েছে এক লাখের বেশিবার দেখা হয়ে গেছে গানটি।

অন্য যৌথ প্রযোজনার সিনেমার তুলনায় 'নিয়তি' সিনেমা নানা কারণে বেশি গুরুত্বপূর্ণ। কেননা এবারই প্রথম বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমায় নায়ক, নায়িকা এবং পরিচালক বাংলাদেশি। 'অঙ্গার' সিনেমার মাধ্যমে ঢাকাই সিনেমায় নিজের যাত্রা শুরু করা জলির দ্বিতীয় সিনেমা এটি। তার বিপরীতে দেখা যাবে হালের অন্যতম জনপ্রিয় মুখ আরেফিন শুভকে। আর সিনেমাটি পরিচালনার দায়িত্বে আছেন জাকির হোসেন রাজু।

হলুদ, সাদা আর নীল শাড়ির বাহারে শুভকে জলির প্রেমের জালে পুরোপুরি আটকে ফেলার প্রয়াসের দেখা মিললো 'ঢাকাই শাড়ি' গানটিতে। গানটি দেখে মত দিতে ভোলেননি ইউটিউব ব্যবহারকারীরা। বেশিরভাগ ক্ষেত্রেই এসেছে নেতিবাচক মন্তব্য।

অনবদ্য নাচের ভঙ্গি আর অভিব্যক্তির জন্য শুভ প্রশংসা পেলেও জলির কপালে সমালোচনাই জুটেছে। তাদের মতে, অভিব্যক্তিতে জলি এখনও অনেক পিছিয়ে। গানে শাড়ির অসংলগ্ন ব্যবহার নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। গানের শিরোনামের সঙ্গে 'ঢাকা' যুক্ত হলেও এটি কোনোভাবেই ঢাকার সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে অভিযোগ মন্তব্যকারীদের।

জাজ মাল্টিমিডিয়া'র ব্যানারে 'নিয়তি' সিনেমাটির মুক্তির তারিখ এখনও ঘোষিত হয় নি।